editor
প্রকাশিত: 2:15 AM, April 13, 2022

মাত্র ১৬ বছর বয়সেই কেন অবসরে অ্যালিসা লিউ?
অনলাইন ডেস্ক
বিশ্বের সব খেলোয়াড় যে বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু করে থাকে, সেই বয়সেই খেলাকে বিদায় জানাতে যাচ্ছে আমেরিকার স্কেটার অ্যালিসা লিউ। মাত্র ১৬ বছর বয়সে স্কেটিং ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে লিউ। দুইবারের আমেরিকার ফিগার স্কেটিংয়ের জাতীয় চ্যাম্পিয়ন সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এ বছরেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিল অ্যালিসা লিউ।
২০১৯ সালে মাত্র ১৩ বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে অ্যালিসা লিউ আমেরিকার স্কেটিংয়ে ইতিহাসে গড়েছিল। সেই লিউ এবার ইনস্টাগ্রামে লিখেছে, ‘আমি এখানে এই ঘোষণা করতে এসেছি যে আমি স্কেটিং থেকে অবসর নিচ্ছি। আমার যখন পাঁচ বছর বয়স তখন থেকে আমি স্কেটিং শুরু করি। অর্থাৎ ১১টা বছর আমি বরফের মাঝে কাটিয়েছি। এই ১১টা বছর অসাধারণ সময় ছিল। এখন আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাব। এবং অবশ্যই পড়াশোনায় মনোযোগ দেব। ‘
এ বছরের জানুয়ারি মাসে কভিড পজিটিভ হওয়ার পরও অ্যালিসা লিউ আমেরিকার স্কেটিং দলের সদস্য হিসেবে বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকে অংশ নেয়। সপ্তম স্থানে থেকে সে অলিম্পিক শেষ করেছিল। সেই ইভেন্টে অবশ্য ডোপিং বিতর্কের জন্ম হয়েছে। ফ্রান্সে গত মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সে ব্রোঞ্জ পদকও জিতে নেয়। সেটা ছিল ২০১৬ সালে অ্যাশলে ওয়াগনারের পর বিশ্ব পর্যায়ের কোনো ইভেন্টে প্রথম কোনো আমেরিকান স্কেটারের পদক জয়।
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
1 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১