editor
প্রকাশিত: 9:53 PM, March 26, 2022

দক্ষিণ সুরমা উপজেলা রেস্তোরা মালিক সমিতির অভিষেক সম্পন্ন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা রেস্তোরা মালিক সমিতির অভিষেক সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫) মার্চ ষ্টেশনরোডের একটি হোটেলের হল রুমে সমিতির পুনরায় নির্বাচিত সভাপতি হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি খালেদ আহমদ। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রেস্তোরা মালিক সমিতির আইন উপদেষ্টা অরুপ শ্যাম বাপ্পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সিদ্দিকী মুক্তা, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা রেস্তোরা মালিক সমিতির উপদেষ্টা হাজী মিছবাহ উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিন সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, দক্ষিণ সুরমা উপজেলা রেস্তোরা মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মালিক লস্কর, সদস্য নুরুল আমিন।
উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা রেস্তোরা মালিক সমিতির সহ সভাপতি মোঃ তারেক আহমদ, ফারুক আহমদ, শরিফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আশরাফ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাজা মিয়া, প্রচার সম্পাদক আব্দুল কাদির, সহ প্রচার সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক জাহেদ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলী আহমদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক তপু আহমদ, নির্বাহী সদস্য এমদাদ হোসেন, মোঃ সালাউদ্দিন, আব্দুস শহীদ, টিপু আহমদ, রাসেল মিয়াসহ নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ।
অভিষেক অনুষ্ঠানে পচিশে মার্চের কালরাত্রিতে যারা শহিদ হয়েছন এবং মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, রেস্তোরা ব্যবসা একটি সেবামূলক ব্যবসা। এ ব্যবসাকে সততার মাধ্যমে পরিচালিত করতে হবে। ভোক্তারা যাতে সবসময় সন্তুষ্ট থাকেন সে দিকে খেয়াল রাখতে হবে। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট