editor
প্রকাশিত: 7:56 PM, November 4, 2021

সিলেটের সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করে গ্রাহকদেরকে বিনিয়োগে আগ্রহী করতে হবে : বিবি নির্বাহী পরিচালক
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: শফিকুল ইসলাম বলেছেন, সিলেট একটি সম্ভাবনাময় অঞ্চল। বাঁশ, বেতসহ প্রাকৃতিক সম্পদ, পর্যটনসহ বিভিন্ন খাতে এখানে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। ব্যাংকারদেরকে শিল্পের বিকাশের জন্য সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করে মার্কেটিং করে গ্রাহকদেরকে বিনিয়োগে আগ্রহী করতে হবে। তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
ব্যাংক অফিসার্স ক্লাব সিলেট-এর উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের নবাগত নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলামকে প্রদত্ত সংবর্ধনার জবাবে তিনি এ কথা বলেন। গতকাল বুধবার ৩রা নভেম্বর রাতে বাংলাদেশ ব্যাংক সিলেট-এর সম্মেলন কক্ষে ব্যাংক অফিসার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ সৈয়দ নকীব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক রূপ রতন পাইন, মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, মহাব্যবস্থাপক এ,কে,এম এহসান। ব্যাংক অফিসার্স ক্লাব সিলেটে ট্রেজারার মোহাম্মদ আলী আক্তারের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক অফিসার্স ক্লাব সিলেট-এর সাধারণ সম্পাদক মো. আব্দুল হাদী। আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ আহমেদ শামছুদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক রুবানা পারভীন, সোনালী ব্যাংক সিলেটের উপ-মহাব্যবস্থাপক মো. এমরান উল্লাহ, ইসলামী ব্যাংকের ইভিপি ও সিলেট অঞ্চল প্রধান সিকদার মো শিহাবুদ্দীন, পূবালী ব্যাংক সিলেটের সহকারী মহাব্যবস্থাপক (আইন) ড. মোহাম্মদ আবু তাহের, এবি ব্যাংক-এর ভাইস-প্রেসিডেন্ট ও সিলেট অঞ্চল ক্লাস্টার হেড মো ওয়ালিউর রহমান, ওয়ান ব্যাংক-এর ব্যাঞ্চ ইনচার্জ একেএম মোস্তাক চৌধুরী, ইস্টার্ণ ব্যাংক-এর এফএভিপি ও ম্যানেজার চৌধুরী তামান হাছিব, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এফএভিপি নুরুল আম্বিয়া চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি মো: শফিকুল ইসলাম আরো বলেন, রেমিটেন্স ও ডিপোজিটের জায়গা হচ্ছে সিলেট অঞ্চল। এখানে ডিপোজিটের মাত্র শতকরা ২৩ ভাগ বিনিয়োগ হয়ে থাকে। জাতীয়ভাবে ৮০ ভাগ বিনিয়োগ হয়ে থাকে। তিনি সম্ভাবনাময় সিলেট অঞ্চলে ন্যূনতম ৫০ ভাগ বিনিয়োগে ব্যবস্থা গ্রহণের আহবান জানান। তাহলে এ অঞ্চলে বিনিয়োগ বিপ্লবের পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্র বৃদ্ধি পাবে। -বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট