editor
প্রকাশিত: 8:07 PM, January 11, 2022

জাতীয় সংগঠন হাব ও বিডি ইনবাউন্ড’র দায়িত্ব গ্রহণ করলেন জহিরুল কবীর চৌধুরী শিরু
নিজস্ব প্রতিবেদক
একইদিনে জাতীয় দুই সংগঠনের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের লতিফ ট্রাভেলসের পরিচালক জহিরুল কবীর চৌধুরী শিরু।
রোববার (১০ জানুয়ারি) হজ্জ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি হিসেবে দায়িত্ব নেন তিনি।
তিনি একইদিন ভ্রমণ ও পর্যটন খাতের সংগঠন বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বিডি ইনবাউন্ড) এর পরিচালক হিসেবে মনোনীত হন।
গেল ৩০ ডিসেম্বর ২০২১-২৩ মেয়াদে হজ্জ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে হাব সম্মিলিত ফোরাম সিলেট অঞ্চলের প্যানেল প্রধান হিসেবে নির্বাচিত হন জহিরুল কবীর চৌধুরী শিরু। তিনি এ পদে টানা তৃতীয়বার নির্বাচিত হন।
রোববার (১০ জানুয়ারি) নির্বাচিতদের বিভিন্ন পদে মনোনীত করা হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সহসভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয় শিরুকে।
এছাড়াও তিনি হজ্জ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ “হাব” এর সিলেট জোনের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বিডি ইনবাউন্ড) ২০২১-২০২৩ মেয়াদের জন্য ১১ সদস্যের নতুন পরিচালনা পরিষদ ঘোষণা হয়।
কমিটিতে ল’রিফরম অ্যান্ড পলিসি রিকমেন্ডেশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন জহিরুল কবীর চৌধুরী শিরু।
সিলেট বিভাগের একমাত্র প্রতিনিধি হিসেবে বিডি ইনবাউন্ডে পরিচালক মনোনীত হলেন তিনি।
5 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
2 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 8 বিশিষ্ট
8 বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক
3 সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে
7 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক
3 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি
3 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের
8 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও