editor

প্রকাশিত: 5:47 PM, March 16, 2022

স্বাধীনতার ৫০ বছর উদযাপনে দি এশিয়া ফাউন্ডেশন সিলেটে ৩৬ স্কুলে ৫৫০০ বই বিতরণ

স্বাধীনতার ৫০ বছর উদযাপনে দি এশিয়া ফাউন্ডেশন সিলেটে ৩৬ স্কুলে ৫৫০০ বই বিতরণ

স্বাধীনতার ৫০ বছর উদযাপনে দি এশিয়া ফাউন্ডেশন সিলেটে ৩৬ স্কুলে ৫৫০০ বই বিতরণ

দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ পূবালী ব্যাংক লিমিটেড এর সহায়তায় বুধবার (১৬ মার্চ) হোটেল গার্ডেন ইন অডিটোরিয়ামে সিলেট জেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৫৬ লক্ষ টাকা মূল্যমানের প্রায় ৫ হাজার ৫০০ টি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ১৯৫৪ সাল থেকে দি এশিয়া ফাউন্ডেশন বই ও শিক্ষামূলক উপকরণ বিতরণের দ্বারা দেশে শিক্ষার বিস্তার ও সাক্ষরতা বিষয়ে সচেতনতা গড়ে তোলার বিশ্বব্যাপী আন্দোলনে একাত্ম প্রকাশ করে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছে।
দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় ডেপুটি ডিরেক্টর, এম ডি মোসলেম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, এম ডি বায়েজিদ খান, ইন্সটিটিউট অফ ডেভেলপমেন্ট এফেয়ারস এর নিবাহী পরিচালক নাজমুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন শুক্লা দে, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হামিদুল হক, প্রোগ্রাম অফিসার দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে শুক্লা দে দি এশিয়া ফাউন্ডেশনের নতুন উদ্যোগে শিশুদের জন্য তৈরি করা একটি ফ্রি ডিজিটাল লাইব্রেরী Lets Read নিয়ে কথা বলেছেন। এছাড়াও তিনি লেটস রিড এর সুবিধাগুলি বর্ণনা করার সাথে সাথে এই প্ল্যাটফর্মটি শিশুদের জন্য, বাবা মা, শিক্ষক বা সকলের জন্য কতটা কার্যকর তা নিয়েও কথা বলেছেন। এই এপ টি Google Play store ও Apple Story থেকে ডাউনলোড করা যাবে।
দি এশিয়া ফাউন্ডেশনের আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জ্ঞানের বাহক হিসেবে বইয়ের গুরুত্ব, ডিজিটাল লাইব্রেরীর প্রয়োজনীয়তা, ছাত্র ছাত্রী ও শিক্ষকবৃন্দের বই পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে শিক্ষার প্রসার এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রচারণার গুরুত্বারোপ করেছেন। উল্লেখ্য, দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ উচ্চমানের ইংরেজি বই বিতরণের পাশাপাশি সুবিধাবঞ্চিত এলাকা শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ায় লক্ষ্যে বাংলা ভাষায় লিখিত শিশুতোষ বই ও বিতরণ করেছে।
দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ ১৯৫৪ সাল থেকে বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। প্রতিবছর বুকস ফর এশিয়া প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের ৭টি বিভাগের ৩০০’র বেশী শিক্ষা প্রতিষ্ঠান ও লাইব্রেরীতে বিনামূল্যে ৩০ হাজার নতুন বই বিতরণ করা হয়।
দি এশিয়া ফাউন্ডেশন একটি অলাভজনক, বেসরকারি প্রতিষ্ঠান যা একটি উন্মুক্ত, ন্যায়সঙ্গত, সমৃদ্ধ ও শান্তিপূর্ন এশিয়া-প্যাসেফিক অঞ্চল গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিষ্ঠানটি এশিয়ার শাসন ব্যবস্থা ও আইন, অর্থনৈতিক উন্নয়ন, নারীর কর্মসংস্থান, প্রাকৃতিক পরিবেশ এবং আঞ্চলিক সহযোগিতা বিষয়ক কার্যক্রমকে সমর্থন করে। ৬০ বছর সময় ধরে দি এশিয়া ফাউন্ডেশন বেসরকারি ও সরকারি সহযোগীদের নিয়ে নেতৃত্ব বিকাশ ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন, পারস্পরিক বিনিময়, এবং নীতি গবেষণায় একত্রে কাজ করে আসছে।-বিজ্ঞপ্তি

 

 

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট