admin
প্রকাশিত: 8:22 PM, October 17, 2024
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পি,পি) নিয়োগকে প্রত্যাখ্যান করে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সিলেট ইউনিটের উদ্যেগে আজ বৃহস্পতিবার দুপুরে আদালত প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
ফোরামের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সঞ্চালনায় বক্তারা বলেন, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত এডভোকেট এ.টি এম ফয়েজ একজন বহুরুপি ও বিতর্কিত ব্যক্তি। তিনি আওয়ামীলিগ এর রাজনীতি থেকে বিএনপিতে আসলেও বিগত খুনি ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ আন্দোলনে তার ভুমিকা ছিল রহস্যজনক। দলে তার সাংগঠনিক নিষ্ক্রিয়তা,অনুপস্থিতি ও দলীয় নেতাকর্মীদের আইনী সেবা প্রদানে তার বিতর্কিত ভুমিকার কারনে একসময় আইনজীবি ফোরামের সভাপতির পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়। তিনি দীর্ঘ দুই বৎসর আগে যুক্তরাষ্ট্রের ইমিগ্রান্ট হয়ে স্বপরিবারে স্থায়ী ভাবে আমেরীকায় পাড়ি জমান ।
গত ৫ আগষ্টের খুনি হাসিনার দেশ ছেড়ে পালানোর পর দেশে তিনি পি,পি হওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেন এবং সংশিষ্টদেরকে ভুল বুঝিয়ে গুরুত্বপূর্ন পদটি বাগিয়ে নেন। যা সিলেটের আইন অঙ্গনের সর্বস্তরের আইনজীবিদের মর্মাহত করেছে। নেতৃবৃন্দ সংশিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনা করে সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগপ্রাপ্ত এটি এম ফয়েজকে পরিবর্তনের জোর দাবি জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন এড. হাসান আহমদ পাটওয়ারী রিপন, এড. আবু তাহের, এড, মোমিনুল ইসলাম, এড. সাইদ আহমদ, এড. এজাজ উদ্দিন, এড, আল আখলাস মুমিন, এড. উবাদুর রহমান ফাহমি, এড. শাহজান সিদ্দিকি, এড. আয়েশা সিদ্দিকা, এড, তানভীর আক্তার খান, এড. নজরুল ইসলাম, এড. আব্দুল মুকিত অপি, এড, আলী হায়দার ফারুক, এড. মিজানুর রহমান চৌধুরী, এড. মাহবুবুর রহমান, এড. সাজেদুল ইসলাম সজিব, এড. মোবারক হোসেন, এড. লিয়াকত আলী, এড.রব নেওয়াজ রানা, এড. নুর আহমদ, এড. আব্দুল হাই রাজন, এড.আব্দুর রাজ্জাক খান রাজ, এড. মুহিদুল হক, এড. শামিম আহমদ, এড. জামিলুল ইসলাম জামি, এড. হাবিব আহমদ, এড. মঞ্জুর এলাহী সামি, এড. আব্দুল হালিম রায়হান, এড. নাজমুল হুদা সাহান, এড. সাহেদ আহমদ, এড.মুমিনুল হক, এড.মোজাক্কির হোসেন, এড. নাছির উদ্দিন সাদিক, এড.রুহুল আমীন, এড. কামরুল আমিন প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির