editor

প্রকাশিত: 4:48 PM, July 12, 2021

সুনামগঞ্জে ভারতীয় বিড়ির চালানসহ ২ চোরাকারবারী গ্রেফতার করেছে র‌্যাব

সুনামগঞ্জে ভারতীয় বিড়ির চালানসহ ২ চোরাকারবারী গ্রেফতার করেছে র‌্যাব

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, মধ্যনগর ও সুনামগঞ্জ সদরের সীমান্ত এলাকা দিয়ে দিনদিন বেড়েই চলেছ চোরাচালান বাণিজ্য। জেলার দুই উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় নাসির উদ্দিন পাতার বিড়ির চালানসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত চোরাকারবারীরা হলো- জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত রাধাকান্ত বিশ্বাসের ছেলে দীনেস বিশ্বাস (৩৮) ও জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আসাব মিয়া (৪৫)। আজ সোমবার (১২ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে ২ চোরাকারবারীকে কারাঘারে পাঠানো হয়েছে।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে- গতকাল রবিবার (১১ জুলাই) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২লক্ষ ১০হাজার পিস ভারতীয় নিষিদ্ধ নাসির উদ্দিন পাতার বিড়িসহ চোরাকারবারী দীনেস বিশ্বাসকে গ্রেফতার করে।

অপরদিকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া এলাকা থেকে ২লক্ষ ৩হাজার পিস ভারতীয় নাসির উদ্দিন পাতার বিড়িসহ চোরাকারবারী আসাব মিয়াকে গ্রেফতার করা হয়। পরে ২ চোরাকারবারীকে রাতেই বিশ্বম্ভরপুর ও জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়। এঘটনার প্রেক্ষিতে র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ২ থানায় পৃথক ২টি মামলা দায়ের করে।

বিশ্বম্ভরপুর থানার ওসি ইকবাল হোসেন ও জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডিএসএস/১২/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।