admin
প্রকাশিত: 1:19 PM, August 14, 2021
অনলাইন ডেস্ক
বার্সেলোনা কিংবা প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)- লিওনেল মেসির প্যারিস যাত্রায় প্রভাব পড়েছে দুই ক্লাবেই। মেসিবিহীন ন্যু-ক্যাম্প হারিয়েছে দর্শক প্রিয়তা। নতুন মৌসুমের প্রথম ম্যাচে টিকিট বিক্রির ঘোষণা দিয়ে ৫০ শতাংশ সাড়া পেয়েছে স্প্যানিশ লা লিগার ক্লাবটি। অপরদিকে লিগ ওয়ানে প্রথম ম্যাচেই হাউস ফুল থাকছে পিএসজির স্টেডিয়াম পার্কে দে প্রিন্সেস।
করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘদিন দর্শকহীন অবস্থায় আয়োজিত হয়েছে সব ফুটবল ম্যাচ। নতুন মৌসুমে থাকছে দর্শক ফেরানোর সুযোগ। রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগা অভিযান শুরু করবে বার্সেলোনা। সে ম্যাচের জন্য ৩০ হাজার টিকিট বিক্রির ঘোষণা দিয়েছিল বার্সেলোনা। কিন্তু শুক্রবার পর্যন্ত বিক্রি হয় অর্ধেক।
২০২০-২১ মৌসুমে গত ৭ই মার্চ বার্সেলোনা ন্যু-ক্যাম্পে শেষ ম্যাচটি খেলেছিল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেই।
তাতে লিওনেল মেসির করা গোলেই জয় পেয়েছিল কাতালানরা।
মেসিকে ভুলে নতুন অধ্যায় শুরু করার আহ্বান জানিয়েছে রোনাল্ড কোম্যান। বার্সা কোচ বলেছেন, ‘আমাদের এখন মেসির বইটা বন্ধ করতে হবে। মনোযোগ দিতে হবে নতুন মৌসুমে।’
বার্সার ম্যাচের টিকিট বিক্রি কম হলেও শনিবার দিবাগত রাতে পিএসজির ম্যাচে গ্যালারি ভর্তি দর্শক থাকছে। পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে ৪৮ হাজার দর্শক স্ট্রসবুর্গের বিপক্ষে লিগ ওয়ানের এই ম্যাচটি দেখবে।
মৌসুমের প্রথম ম্যাচে সদ্য যোগ দেয়া লিওনেল মেসি না খেললেও ম্যাচের আগে মাঠে ঢুকবেন তিনি। সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এছাড়া সার্জিও রামোস ও নেইমারও অনিশ্চিত এই ম্যাচে। তবে কিলিয়ান এমবাপ্পেকে খেলানোর পরিকল্পনা রয়েছে মাউরিসিও পচেত্তিনোর।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৪ /আগস্ট /২০২১/ রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,