editor
প্রকাশিত: 4:55 PM, August 21, 2021
অনলাইন ডেস্ক
সম্প্রতি আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে নাগরিকরা। তা থেকে বাদ পরেনি আফগান নারী ফুটবলাররাও। তাদের বর্তমান অবস্থা জানতে আফগান দুই নারী ফুটবলারের সাথে কথা বলে বিবিসির ওএস ওয়ার্ল্ড সার্ভিস।
আফগান নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল বলেন, আফগান মেয়েদের ফুটবল স্বপ্ন শেষ! দেশটির ক্রীড়াঙ্গনেও বিরাজ করছে আতঙ্ক। বিশেষ করে নারী ফুটবলারদের মাঝে। এই মুহূর্তে প্রাণের ভয়ে তিনি নিজেই অবস্থান করছেন ডেনমার্কে।
সাবেক এই আফগান ফুটবলার আরো বলেন, ‘আমি আফগানিস্তানের খেলোয়াড়দের কাছ থেকে বার্তা পেয়েছি, যারা কাঁদছে, তারা বলছে যে আমরা পরিত্যক্ত বাড়িতে আটকে আছি এবং বের হতে পারছি না, তারা ভয় পেয়েছে। তারা লুকিয়ে আছে। কারণ তাদের প্রতিবেশীরা জানেন তারা ফুটবলার।’
২০০৭ সালে প্রথম আফগান নারী ফুটবল দল গঠনে সাহায্য করেছেন পোপাল।
এদিকে আফগানিস্তানে মহিলাদের খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে উদ্বেক প্রকাশ করেছেন দেশটির জাতীয় নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক শবনম মোবারেজ।
তিনি বিবিসিকে জানান, ‘এই মুহূর্তে আফগানিস্তান নিরাপদ নয়। আমাদের নারী খেলোয়াড়রা লুকিয়ে আছে। তাদের বেড় করে আনতে এগিয়ে আসুন। আমাদের সাহায্য করুন। আমি আমার সতীর্থদের নিরাপত্তায় দেখতে চাই।’
শুধু তাই না কাবুলের বেশ কিছু খেলোয়াড়ের তাদের জীবন নিয়ে শঙ্কায় আছে। তারা আত্মীয়দের বাড়িতে লুকিয়ে আছে। তারা বাড়ি থেকে বের হতে পারছেননা। তাদের বলা হয়েছে যদি আপনি বাইরে যান এবং আমরা আপনাকে রাস্তায় দেখি, তাহলে হত্যা করা হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২১/আগস্ট/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,