editor

প্রকাশিত: 8:53 PM, October 29, 2021

রুদ্ধশ্বাস ম্যাচে ৩ রানে হার বাংলাদেশের

রুদ্ধশ্বাস ম্যাচে ৩ রানে হার বাংলাদেশের

রুদ্ধশ্বাস ম্যাচে ৩ রানে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
টানা দুই হার নিয়ে খাদের কিনারায় ছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হেরে গেছে বাংলাদেশ। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কার্যত বিদায় মাহমুদুল্লাহ-সাকিবদের। বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন টিকে আছে জটিল সমীরণের মারপ্যাঁচে। উইন্ডিজের দেয়া ১৪৩ রানের লক্ষ্য টপকাতে গিয়ে ১৩৯/৫ এ থেমেছে বাংলাদেশ। শেষ ওভারে ১৩ রানের সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। আন্দ্রে রাসেলের করা ২০তম ওভারে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। দারুণ বোলিংয়ে মাত্র ৯ রান দেন রাসেল। শেষ বলে জয়ের জন্য ৪ রান প্রয়োজন ছিল বাংলাদেশের।

মাহমুদুল্লাহ শেষ বলটি ব্যাটেই লাগাতে পারেননি। ২৪ বলে ৩১ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ।

লিটনের দারুণ ইনিংসের সমাপ্তি ফিফটির আক্ষেপে
তিনে নেমে একপ্রান্ত আগলে দারুণ ইনিংস উপহার দিয়েছেন লিটন দাস। চাপের মুখে খেলেছেন ৪৩ বলে ৪৪ রানের ইনিংস। ফিফটি থেকে ৬ রান দূরে থাকতে ফিরেছেন লিটন।

মুশফিক ফেরায় চাপে বাংলাদেশ
গুরুত্বপূর্ণ সময়ে দলের ভরসা হতে পারলেন না মুশফিকুর রহীম। পাঁচে নেমে মুশফিকের দায়িত্ব ছিল ম্যাচের শেষ পর্যন্ত টিকে থাকার। ব্যর্থ হয়েছেন দলের অভিজ্ঞ এই ব্যাটার (৭ বলে ৮ রান)।

আশা জাগিয়ে ফিরলেন সৌম্য
কিপার-ব্যাটার নুরুল হাসান সোহানের চোটে আরেকটি সুযোগ পান সৌম্য সরকার। ছন্দে ফেরার ইঙ্গিত দেন দুই বাউন্ডারি হাঁকিয়ে। তবে ইনিংস বড় করতে পারেননি। চারে নেমে ১৩ বলে ১৭ রান করেন সৌম্য।

সাবধানী শুরুর পর ফিরলেন নাইম
শুরুটা সাবধানী করেছিলেন নাইম শেখ। ইঙ্গিত দিয়েছিলেন বড় ইনিংস খেলার। জেসন হোল্ডারের শিকার হয়ে ফেরেন বাংলাদেশ ওপেনার (১৯ বলে ১৭ রান)।

ব্যর্থ ‘ওপেনার’ সাকিব
বছর ছয়েক ধরে সাদা বলের ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করে আসছেন সাকিব আল হাসান। বিশ্বকাপে ওপেনারদের টানা ব্যর্থতায় ইনিংস ওপেন করতে নামেন সাকিব। তবে সফল হননি ‘ওপেনার’ সাকিব (১২ বলে ৯ রান)। ফিরেছেন কলকাতা নাইট রাইডার্স সতীর্থ আন্দ্রে রাসেলে শিকার হয়ে।

ওপেনিংয়ে সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ। প্রথমবারের মতো ইনিংস ওপেন করতে নেমেছেন সাকিব আল হাসান। ওপেনিংয়ে সাকিবের সঙ্গী নাইম শেখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,