editor
প্রকাশিত: 5:55 PM, March 23, 2022

মেয়র বরাবরে দক্ষিণ সুরমার ভাড়েরা বিল থেকে বর্জ্য অপসারণের দাবীতে স্মারকলিপি
দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী ভাড়েরা বিল থেকে বর্জ্য অপসারণ ও খনন করে মৎস্য সম্পাদ, পরিবেশ ও কৃষি জমি রক্ষা, বিলের চতুর্দিক পাড় বাঁধাই করে তালগাছ রোপনের দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরে ১২টি গ্রামাবাসী স্মারকলিপি পেশ করেছেন।
গতকাল ২৩ মার্চ বুধবার দুপুরে নগর ভবনে মেয়র আরিফুল হক চৌধুরী হাতে স্মারকলিপি প্রদান করেন বিশিষ্ট মুরব্বী আব্দুল মালিক, কুচাই ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার সবুজ কুমার বিশ্বাস, শাহ মোহাম্মদ বদরুজ্জামান বদরুল, মোঃ শামীম কবির প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, দক্ষিণ সুরমার ১৫ একর জায়গার উপরে অবস্থান ঐতিহ্যবাহী ভাড়েরা বিল। ১৫/২০ ফুট গভীর বিল থেকে কয়েকশত টন দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেতো। নানা ধরনের বক, কাক, পানকৌড়ি, চিল সহ পাখ-পাখালির কলকাকলিতে মুখরীতে থাকতে বিলটি। প্রতিবছর পলোভাওয়া উৎসব হতো। বিলের পানি দিয়ে কৃষকরা ধান চাষ করতেন, মৎস্যজীবীরা মাছ ধরতেন। কিন্তু আজ সেই বিলের কোন অস্তিত্ব নেই। বর্তমান প্রজন্ম ভাড়েরা বিলটি চিনবে না এমন অবস্থায় পরিনত হয়েছে।
বিগত ২০/২৫ যাবৎ সিটি কর্পোরেশন বর্জ্য ফেলার কারণে ধীরে ধীরে বিলটি সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। বিলের পানি আলকাতার মতো কলো হয়ে বিষাক্ত হয়ে পড়েছে। এই পানি প্রবাহিত হয়ে কৃষি খেতের ধান ও মাছ মরে যাচ্ছে, পাশাপাশি পরিবেশ বিপর্য হয়ে মহামরি রূপে বিলটি চরম বিপর্যয়কর অবস্থায় পতিত হয়ে আছে।
স্মারকলিপিতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে সরেজমিনে ভাড়েরা বিলটি পরিদর্শন ও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে বিলটি খনন, পাড় বাঁধাই, তালাগাছ রোপন ও যুগোপযোগী পরিবেশ বান্ধব পরিবেশ তৈরী করে এলাকাবাসীকে সমূহ ক্ষয়-ক্ষতির হাত রক্ষার জোর দাবী জানানো হয়।
ভাড়েরা বিল থেকে বর্জ্য অপসারণ ও রক্ষার দাবীতে দক্ষিণ সুরমার আলমপুর, ছিটা গোটাটিকর, গঙ্গা রামেরচক, গোটাটিকর, মালিপুর, হবিনন্দী, গঙ্গানগর, পালপুর, কুচাই, শ্রীরামপুর সহ বিভিন্ন গ্রামের প্রায় চার শতাধিক মানুষ স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট