editor
প্রকাশিত: 1:36 AM, April 29, 2022

র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে সহায়তা : মোমেন-জয়শঙ্কর বৈঠকে আলোচনা হয়নি
ডেস্ক রিপোর্ট
র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহায়তা চাওয়া হলেও এ নিয়ে সফররত দিল্লির বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের কোনো আলোচনা হয়নি। এমনটাই দাবি করেছে বৈঠকে উপস্থিত দায়িত্বশীল কূটনৈতিক সূত্র। দিল্লির বিদেশমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্করের সফর নিয়ে আগাম (একদিন আগে) ব্রিফিংয়ে মন্ত্রী মোমেন ভারতের সহায়তা চাওয়ার তথ্য প্রকাশ করেছিলেন। গতকাল সন্ধ্যায় জয়শঙ্করের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয় মোমেনের। তারও আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন দিল্লির বিদেশমন্ত্রী। দুই পররাষ্ট্রমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জিজ্ঞাসা ছিল মন্ত্রী মোমেনের প্রস্তাবে প্রতিক্রিয়ায় দিল্লি আদতে কি বলেছে? দুই মন্ত্রীর কাছে উন্মুক্ত ওই প্রশ্নে কোনো মন্তব্য করেননি ড. জয়শঙ্কর। ড. মোমেনের দিকে ইশারায় তিনি বলেন, ‘এই প্রশ্ন আপনারা ড. মোমেনকে করেন। তিনিই ভালো বলতে পারবেন।’ অবশ্য তৎক্ষণাৎ মন্ত্রী মোমেন ফ্লোর নেন। তিনি তার আগে অবস্থান অনেকটা পুনর্ব্যক্ত করে বলেন, র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করছে। চলতি সপ্তাহে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাফ জানিয়েছেন, সুনির্দিষ্ট পদক্ষেপ আর জবাবদিহিতা নিশ্চিত না হলে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি ঠিক আছে। বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র দায়বদ্ধতা চাইছে, এই দায়বদ্ধতা ম্যাকানিজম র্যাবের অভ্যন্তরেই রয়েছে। বৃহস্পতিবার (২৮শে এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের বিদেশ মন্ত্রীর মধ্যকার বৈঠক হয়। ইফতারের পূর্বে আধঘণ্টারও কম সময় স্থায়ী হয় ওই বৈঠক। পরে তারা যৌথ ব্রিফিংয়ে জানান, দ্বিপক্ষীয় সম্পর্কের অমীমাংসিত ইস্যুগুলোও তাদের আলোচনায় এসেছিল। ভারতের বিদেশমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
সরকার প্রধানের সঙ্গে বৈঠকের এ সংক্রান্ত একটি চিঠিও হস্তান্তর করেছেন। প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী কবে নাগাদ সফর করতে পারেন? জবাবে জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুবিধাজনক সময়ে দিল্লি সফর করবেন বলে তারা আশা করেন। বিদেশমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্ন ছিল প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফরটি চলতি বছরের মাঝামাঝি হবে বলে ভারতীয় সংবাদমাধ্যম লিখেছে। একইসঙ্গে এটাও বলা হচ্ছে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সরকার প্রধানের দিল্লি সফরটি তাৎপর্যপূর্ণ। সত্যিই কি তাই? খোলাসা করে কোনো জবাব না দিয়ে দিল্লির বিদেশমন্ত্রী বলেন, সফরের সময়ক্ষণই তো এখনো ঠিক হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুযোগ-সুবিধা মতো যাবেন। সুতরাং এর সঙ্গে অন্য কিছুকে যুক্ত করার বিষয়টি যে ভারত এখন ভাবছে না সেটা খোলাসা করার চেষ্টা করেন তিনি।
নিষেধাজ্ঞা প্রত্যাহারে সহায়তার প্রশ্ন এড়িয়ে গেলেন দিল্লির মুখপাত্রও: বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তাদের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে দিল্লি কোনো সহযোগিতা করবে কিনা? সেই প্রশ্ন উঠেছিল দিল্লির রুটিন প্রেস ব্রিফিংয়েও। কিন্তু বিদেশ মন্ত্রকের মুখপাত্র তা এড়িয়ে যান। বৃহস্পতিবার বিকালে নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র অরিন্দম বাগচী এ সংক্রান্ত প্রশ্নটি গ্রহণ করেন। তবে তিনি যে জবাব দেন তাতে স্বীকার বা অস্বীকার কোনটাই করেননি। এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ সপ্তাহেই মন্তব্য করেছিলেন, র্যাবের ওপর থেকে আমেরিকা যাতে নিষেধাজ্ঞা তুলে নেয় সে ব্যাপারে প্রতিবেশী ভারতের সাহায্য চেয়েছে বাংলাদেশ। যদিও তিনি এর বেশি কিছু ভেঙে বলেননি, তবে স্পষ্টতই তার ইঙ্গিত ছিল যেহেতু ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক বেশ ভালো, সেই সুসম্পর্কটাকে কাজে লাগিয়েই এই নিষেধাজ্ঞাজনিত অস্বস্তি কাটিয়ে উঠতে চাইছে ঢাকা। সেই প্রসঙ্গের অবতারণা করেই দিল্লিতে আজকের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়েছিল, ভারত কি সত্যিই বাংলাদেশের কাছ থেকে এ ধরনের কোনো অনুরোধ পেয়েছে? আর পেলে ভারত কীভাবেই বা সেই অনুরোধে সাড়া দিয়েছে? জবাবে অরিন্দম বাগচী বলেন, ‘এই মুহূর্তে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় রয়েছেন। ওই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও একে আবদুল মোমেনের সঙ্গেও দেখা করবেন। তিনি যখন কথা বলছিলেন ততক্ষণে ঢাকায় পৌঁছে গেছেন বিদেশমন্ত্রী। মুখপাত্র আর বলেন, মন্ত্রীর সফর অবস্থায় বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন বোধ করছি না। আমরা আগেই কোনো অনুরোধ পেয়েছিলাম কিনা, বিষয়টা নিয়ে আলোচনা হলো কিনা- সেটা বলাটা এখন ঠিক হবে না। পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকটা তো আগে হোক। তারপরে না হয় দেখা যাবে আমরা কোনো ডিটেলস শেয়ার করতে পারি কিনা! তবে হ্যাঁ, আমরাও সংবাদমাধ্যমে রিপোর্ট দেখেছি যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ধরনের একটা মন্তব্য করেছেন। সেই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যোগ করেন, ‘তবে এটাও বলার যে সত্যিই কোনো দেশ যদি আমাদের এরকম অনুরোধ জানিয়েও থাকে এবং তার ভিত্তিতে আমরা কোনো পদক্ষেপ নিয়েও থাকি- সেটা বোধহয় আমরা প্রকাশ্যে নাও জানাতে পারি। তাই বলবো, আপনারা বরং মি. জয়শঙ্করের ঢাকা সফর শেষ হওয়ার জন্য অপেক্ষা করুন। দেখা যাক, আমরা আদৌ কিছু জানাতে পারি কিনা? দিল্লিতে পর্যবেক্ষকরা মনে করছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সরাসরি স্বীকার না-করলেও মুখপাত্র একবারের জন্যও তা কিন্তু অস্বীকারও করেননি। ফলে পর্দার আড়ালে দিল্লি ইতিমধ্যে ওয়াশিংটনের সঙ্গে বিষয়টি নিয়ে কথাবার্তা শুরু করেছে, এমনটা মনে করার যথেষ্ট কারণ আছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ: এদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশ দু’টির মধ্যে ১৯৬৫ সালে বন্ধ হয়ে যাওয়া আন্তঃসীমান্ত রুটগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমাদের যোগাযোগ বাড়াতে হবে। যদি দু’দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, তবে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ আসাম ও ত্রিপুরা চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে।’ বিকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর গণভবনে এক সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী একথা বলেন। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে তারা দেশ দু’টির মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশগুলোর মধ্যে উচ্চ পর্যায়ের সফর সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। ভারতীয় মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে এবং ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা খাতে সহযোগিতা, কুশিয়ারা ও ফেনী নদীর পানি বণ্টন, বর্তমান কোভিড পরিস্থিতি এবং বিশ্ব অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি ভালো রয়েছে এবং জয়শঙ্কর বলেন, ভারতে স্বাভাবিকতা ফিরে আসছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২৪ ঘণ্টারও কম সময়ের জন্য ঢাকা সফরে এসেছেন দিল্লির বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে কুর্মিটোলায় বাংলাদেশ এয়ার ফোর্স (বিএএফ) এর বঙ্গবন্ধু ঘাঁটিতে অবতরণ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন অতিথিকে স্বাগত জানান। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন। বিকাল ৪টায় জয়শঙ্কর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ঘণ্টাব্যাপী ওই বৈঠক হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠক এবং তার সম্মানে আয়োজিত পররাষ্ট্রমন্ত্রীর ইফতারে যোগ দেন। ওই ইফতার বৈঠকে মন্ত্রী, এমপি, রাজনীতিক, শিক্ষাবিদ, সিনিয়র সাংবাদিক এবং সরকারের পদস্থ কর্মকর্তারা অংশ নেন।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের