editor
প্রকাশিত: 12:33 AM, May 1, 2022

সিলেটে পৌঁছেছে মুহিতের মরদেহ
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সের বাসাতে পৌঁছেছে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মরদেহ। রাত ১০টায় তার মরদেহ ঢাকা থেকে সিলেটে পৌঁছে। এ সময় লাশ দেখতে নেতাকর্মীরা ভিড় জমান। লাশ দেখে সিলেটের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
করোনার দুই বছর পর অসুস্থ শরীর নিয়ে ১৪ই মার্চ সিলেটে এসেছিলেন মুহিত। চার দিন তিনি নগরীর হাফিজ কমপ্লেক্সের বাসাতে অবস্থান ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। এপ্রিলে তার সিলেটে আসার ছিলো। তিনি এসেছেন ঠিকই, আগের মতো নয়; সিলেটে এলো তার নিথর দেহ। রাতে লাশ দেখে নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।
ঢাকা থেকে সড়ক পথে সিলেটে নিয়ে আসা হয় মুহিতের মরদেহ। সঙ্গে ছিলেন তার ছেলে সাহেদ মুহিত সহ পরিবারের স্বজনরা। এর আগে বিকেলে ঢাকার আনুষ্টানিকতা শেষ করে বিমানের ফ্লাইটে সিলেট পৌছেন পররাস্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সহ পরিবারের সদস্যরা তারা পৈত্রিক নিবাস রায়নগরের পারিবারিক স্থানে গিয়ে কবরের জায়গা নির্ধারণ করে আসেন।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন- রাতে ড. মুহিতের মরদেহ নগরীর হাফিজ কমপ্লেক্সের বাসাতে রাখা হবে। আগামীকাল দুপুরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে। এরপর বাদ জোহর আলীয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে পিতা-মাতার পাশে তার মরদেহ দাফন করা হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট