editor
প্রকাশিত: 5:10 PM, May 2, 2022

হকার্স মার্কেটে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহায়তা করবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
হকার্স মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সরকার সহায়তা করবে। ব্যবসায়ীদের ক্ষতি লাগবে সরকার সব সময় তাদের পাশে রয়েছে।
সোমবার (২ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।
দুপুর ১টার দিকে হকার্স মার্কেটে পুড়ে যাওয়া দোকান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, হকার্স মার্কেটের রাস্তা খুবই সরু। এক সাথে ৩ জন ঢুকতে পারে না। এভাবে দোকানপাঠ বানালে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। তাই আমি সিসিক মেয়রকে বলেছি আগামীতে দোকানপাঠ নির্মাণে অ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকার মতো রাস্তা রেখে দোকান নির্মাণ করা।
তিনি বলেন, হকার্স মার্কেটের রাস্তা সরু হওয়ায় আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের সময় লেগেছে। ৩ জন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন।
মন্ত্রী বলেন, ‘সকালে আমি দুর্যোগ মন্ত্রী ড. এনামুল হক সাহেবের সাথে কথা বলেছি, উনি বলেছেন প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহায়তা করা হবে। সিলেট জেলা প্রশাসক তা করবেন। পরবর্তীতে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠালে সরকারের পক্ষ থেকে সহায়তা আসবে।’
1 হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা কথিত ‘খালিছ’ আবারও এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে।
4 বছর দশেক আগেও তিনি ছিলেন পাথর শ্রমিক। আর বাবা মোশাহিদ আলী ছিলেন একজন দিনমজুর। তবে দিন পাল্টে গেছে। বারকি
5 সিলেট সদর উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার ও অবাধ বেচাকেনার প্রসঙ্গ উঠলেই সবার আগে নাম আসে ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়নের
2 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
2 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
6 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়
8 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
5 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়