editor

প্রকাশিত: 5:27 PM, May 2, 2022

হকার্স মার্কেটে আগুন, পুড়ল শতাধিক দোকান

হকার্স মার্কেটে আগুন, পুড়ল শতাধিক দোকান

হকার্স মার্কেটে আগুন, পুড়ল শতাধিক দোকান

নিজস্ব প্রতিবেদক
সিলেটে পাইকারি বাজারখ্যাত লালদীঘির পাড় হকার্স মার্কেটে আগুন লেগে পুড়ল শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। আগুনে শত কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ফলে ঈদের একদিন আগে বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হলেন মার্কেটটির ব্যবসায়ীরা।

রোববার (২ মে) দিনগত রাত ৩টার দিকে ওই মার্কেটের ভেতরে ৫ নম্বর গলিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সিলেটের সব ক’টি দমকল বাহিনীর সদস্যরা সকাল ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

জানা গেছে, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুন নেভাতে গিয়ে দেখা দেয় পানি সংকট। ফলে আগুনের তীব্রতা আরও বেড়ে চলে। মার্কেটের ৪, ৫, ও ৬ নম্বর গলিতে পুরোপুরি আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। উপায়ন্ত না দেখে সিলেটের সব উপজেলার দমকল বাহিনীর ইউনিটগুলোকে তলব করা হয়। খবর দেওয়া হয় সুনামগঞ্জ সদর-ছাতকসহ কয়েকটি উপজেলার দমকল বাহিনীর ইউনিটকেও। এছাড়া সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকেও পানির ব্যবস্থা করা হয়। কিন্তু কোনো সুফল মেলেনি। দমকল বাহিনীর সঙ্গে ব্যবসায়ীরাও আগুন নেভাতে প্রাণান্তর চেষ্টা করেন।

দমকল বাহিনীর কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সিলেটের তালতলা ও বটেশ্বর সেনানিবাসের ইউনিটসহ নয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। পরে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ওসমানী নগরসহ সিলেটের সব উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের আরও ক’টি ইউনিটকে তলব করা হয়। এসব ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দিলেও পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে পড়ে। আগুন নেভাগে গিয়ে দমকল বাহিনীর একজন সদস্যও আহত হয়েছেন।

এদিকে, আগুন লাগার ঘটনায় ব্যবসায়ীদের অনেকেই মার্কেটের বাইরে কাঁদতে দেখা গেছে।

ব্যবসায়ীদের অনেকে জীবনের ঝুঁকি নিয়ে দোকান থেকে কাপড় বের করার চেষ্টা করছেন। কাপড়সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে এনে রাস্তার পাশে রাখা হচ্ছে।

লালদীঘির পাড়ের এক ব্যবসায়ী জানান, হকার্স মার্কেটে তার প্রায় ১৫-২০টি দোকান আছে। আগুন লেগে সবগুলো দোকান পুড়ে গেছে। দোকানগুলোতে প্রায় আড়াই কোটি টাকার মালামাল ছিল।

কান্নাজড়িত কণ্ঠে নরসিংদীর আরেক ব্যবসায়ী বলেন, আমার দু’টি দোকান ছিল, যা পুড়ে গেছে। ভেঙে পড়েন।

সিসিকের পক্ষ থেকেও পানির ব্যবস্থা করা হলেও আগুন কোনোক্রমেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। পর্যন্ত দাউ দাউ করে হকার্স মার্কেটে আগুন জ্বলছে। আগুনে মার্কেটের কয়েক কোটি টাকার ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, আগুন নেভাতে যাওয়া দমকল বাহিনীর পানি সীমিত হয়ে যাওয়ার কারণে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করে নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করছেন।

এদিকে, প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে যখন আগুন নিয়ন্ত্রণে আনা দুস্কর হয়ে ওঠে। তখন প্রকৃতির আপন খেয়ালে সকালে সোয়া ৬টার দিকে ঝড়-বৃষ্টি এসে আগুন নিভিয়ে দিয়ে যায়। এরপর ব্যবসায়ীরা মালামাল উদ্ধারের চেষ্টায় রয়েছেন।

দমকল বাহিনীর সূত্র জানায়, মার্কেটটির ৫ নম্বর গলির যে কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট