editor
প্রকাশিত: 7:35 PM, September 5, 2022

বজ্রপাতে বিভিন্ন জেলায় ৭ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বরিল্লাহ গ্রামে বজ্রপাতে জাকির হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ: দুপুরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বোয়ালিয়া হাওরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দুলাল মিয়া (৪৮) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়। তিনি উপজেলার ধলা ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা।
এদিকে জেলার হোসেনপুর উপজেলায় জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মোছা. নুরুন্নাহার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী।
মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পয়লা ইউনিয়নের চর বাইলজুরি গ্রামে বাড়ির পাশে একটি খোলা মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আনোয়ারা বেগম ( ৫০ ) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের কৃষক ইছাক মিয়ার স্ত্রী।
মাগুরা: দুপুর পৌনে ১টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সরুপপুর এলাকায় বজ্রপাতে মোক্তার হোসেন মোল্যা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের রোকমান মোল্যার ছেলে। তিনি পাটে জাগ দেওয়ার কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে তিনি বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।
পিরোজপুর: বেলা ১১টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নের মধ্য চড়াইল গ্রামে পাশের বাড়ির টিউবয়েল থেকে পানি আনতে গিয়ে বজ্রপাতে মো. মোফাজ্জেল হাওলাদার (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত বন্দে আলী হাওলাদারের ছেলে।
দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার মাথুরাপুর এলাকায় কৃষি কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রঘাতে শফিকুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একই উপজেলার খোদা বাসপুর গ্রামের তোরাব মোল্যার ছেলে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,