editor
প্রকাশিত: 12:42 AM, December 6, 2022

চার দিনে ২ হাজার ২২৬টি অভিযান, গ্রেফতার ১৩০৯
অনলাইন ডেস্ক
সারা দেশে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযানে রোববার পর্যন্ত (চার দিনে) এক হাজার ৩১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দুই হাজার ২২৬টি অভিযান চালানো হয়।
অভিযানে দুটি বন্দুক, বেশকিছু চাকু, ছুরি, চাপাতি ও রামদা উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া মাদকের মধ্যে ২৫ হাজার ১৩৭ পিস ইয়াবা এবং ২০০ কেজি গাঁজা রয়েছে।
সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মনজুর রহমান যুগান্তরকে এসব তথ্য জানান।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চলমান বিশেষ অভিযানে একদিনে ২৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার ফারুক হোসেন জানান, গ্রেফতারদের মধ্যে অনেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া বিস্ফোরক, নাশকতা, মাদক, দণ্ডপ্রাপ্ত, অস্ত্রধারী সন্ত্রাসী, চোর, ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, আদালত প্রাঙ্গণে পুলিশ হেফাজত থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এবং মহান বিজয় দিবস, বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদ্যাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিশেষ অভিযান চলবে। এ অভিযান পরিচালনা করতে পুলিশের সব বিভাগের ডিআইজি, ইউনিট প্রধান ও এসপিদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষ অভিযানের অংশ হিসাবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি স্থাপন, ব্যক্তিগত যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করছে পুলিশ। এছাড়া আবাসিক হোটেল, মেস, কমিউনিটি সেন্টার, প্রতিষ্ঠানেও অভিযান চলছে। বিস্ফোরক ও নাশকতাসহ বিভিন্ন মামলার আসামিদের তালিকা ধরে ধরে গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারদের মধ্যে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীও রয়েছেন। তাদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের