editor

প্রকাশিত: 2:12 PM, May 12, 2021

গাজীপুরে র‍্যাবের গাড়িতে মাইক্রোবাসের ধাক্কা, র‍্যাব সদস্যসহ নিহত ২

গাজীপুরে র‍্যাবের গাড়িতে মাইক্রোবাসের ধাক্কা, র‍্যাব সদস্যসহ নিহত ২

অনলাইন ডেস্ক
গাজীপুরে দাঁড়িয়ে থাকা র‍্যাবের একটি মাইক্রোবাসকে অপর একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে র‍্যাবের এক সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। আজ বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজের গেইটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত র‍্যাব সদস্যের নাম সার্জেন্ট খাইরুল ইসলাম (৩৮)। অপরজন অটোচালক লিটন ( ৪০)। তিনি ভবানীপুরের সিংদিগী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আমির আলীর ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, র‍্যাব-১ এর একটি দল গাজীপুর ক্যাম্প থেকে মাইক্রোবাসে করে (ঢাকা মেট্রো চ ১১-৭৫১০) একজন মাদকের আসামি নিয়ে শ্রীপুর থানায় যাচ্ছিল। পথিমধ্যে ভবানীপুর তাদের মাইক্রোবাস বিকল হয়ে পড়ে। র‍্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে ঠেলে মাইক্রোবাসটি রাস্তার পাশে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় র‍্যাবের অনুরোধে মাইক্রোবাস ঠেলতে হাত লাগান অটোচালক লিটন ও অটোমাবাইল মিস্ত্রী রিফাত। হঠাৎ করে ময়মনসিংহের দিকে যাওয়া দ্রুতগামী একটি নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫২-০৭১২) র‍্যাবের গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোচালক লিটন (৪০)। গুরুতর আহত হন র‍্যাবের ওয়ারেন্ট অফিসার মো. শরীফ, সার্জেন্ট খাইরুল, নায়েক প্রদীপ, সৈনিক আতিক, মাদক আসামি সুজন ও মিস্ত্রী রিফাত।

তাদের উদ্ধার করে শ্রীপুরের মাওনার একটি বেসরকারী হাসপাতালে নেওয়ার পথে সার্জেন্ট খাইরুলের মৃত্যু হয়। আহত র‍্যাব সদস্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাদের ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. হাদিউল বলেন, নোয়া মাইক্রোবাসটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে অটোচালকের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। সার্জেন্ট খাইরুলের লাশ তাদের হেফাজতে রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,