editor
প্রকাশিত: 11:52 PM, August 19, 2022

নিহত সাধন কর্মকার (ফাইল ছবি)
বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজারে ছাত্রলীগের বিবদমান পল্লব গ্রুপ ও জামাল গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সাধন কর্মকার (২২) নামক পল্লব গ্রুপের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। ১৮ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টায় পৌরশহরের নয়াগ্রাম রোডে এই ঘটনাটি ঘটে। নিহত সাধন কর্মকার পৌরসভার নয়াগ্রামের নিরঞ্জন কমর্ককারের পুত্র। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পরদিন বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, বিয়ানীবাজার ছাত্রলীগের বিবদমান পল্লব গ্রুপ ও জামাল গ্রুপের মধ্যে অভ্যন্তরীন কোন্দলের জের ধরে সম্প্রতি দুই গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। সৃষ্ট পূর্ব বিরোধের জের ধরে ঘটনার দিন রাত ৮ টায় পৌরশহরের নয়াগ্রাম রোডে ছাত্রলীগ পল্লব গ্রুপ ও জামাল গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দেশীয় অস্ত্র দা, লাঠি, লোহার রড ও হকিস্টিক দিয়ে উভয় গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে ৭ জন আহত হয়েছেন। পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেছে। তন্মধ্যে মাথায় গুরুতর জখমপ্রাপ্ত রক্তাক্ত আহত পল্লব গ্রুপের ছাত্রলীগ কর্মী সাধন কর্মকারকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। সাধন কর্মকার নিহতের ঘটনায় বিবদমান বিয়ানীবাজার ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ও আতংক ছড়িয়ে পড়েছে। এদিকে পুলিশ হাসপতালে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য সাধন কর্মকারের মরদেহ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়েছে।
এই ঘটনায় পরদিন নিহতের ভাই মিঠুন কর্মকার বাদী হয়ে ছাত্রলীগ জামাল গ্রুপের ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩০ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলা নং ১৩, তারিখ- ১৯/০৮/২০২২ইং। মামলার আসামীরা হলেন, বিয়ানীবাজার উপজেলার সুপাতলা গ্রামে জাবেদ আলীর পুত্র নাদিম হোসেন (২৫), খাসাড়িপাড়া গ্রামের মৃত মোঃ আব্দুল্লাহ এর পুত্র মোঃ জিল্লুর রহমান (৪০), সুপাতলা গ্রামের রজিব আহমদ এর পুত্র এনাম উদ্দিন (২৯), লাসাইতলা গ্রামের আকলু মিয়ার পুত্র সালাম উদ্দিন (২৩), কসবা গ্রামের আহমেদ আলীর পুত্র আনোয়ার হোসেন (২২), পাতন গ্রামের মোঃ ফয়ছু মিয়া পুত্র মোঃ জায়েদুর রহমান (২২), মাথিউরা গ্রামের সমছ উদ্দিনের পুত্র তোফাজ্জল হোসেন (২১) ও খাসাড়ীপাড়া গ্রামের আতিক হোসেন এর পুত্র নাহিদ আহমদ (২৪) সহ অজ্ঞাত আরো ৩০ জন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরে নিহতের মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেটস্থ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির