editor

প্রকাশিত: 10:26 AM, September 5, 2024

দলীয় নেতাকে হত্যায় ইন্ধনের অভিযোগ, বিএনপি নেতাকে অব্যাহতি

দলীয় নেতাকে হত্যায় ইন্ধনের অভিযোগ, বিএনপি নেতাকে অব্যাহতি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে জাহাজমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রব শাহারাজকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে নাম পদবি উল্লেখ করে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আবদুর রব শাহারাজকে জাহাজমারা ইউনিয়ন বিএনপির সভাপতি পদসহ সকল প্রকার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ৩ সেপ্টেম্বর বিকেলে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুবদল সভাপতি বেলাল উদ্দিনকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িতদের অভিযোগে সোহেল ও জুয়েল নামের দুই ভাইকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ হত্যাকাণ্ডে আবদুর রব শাহারাজ ইন্ধনদাতা ছিলেন বলে অভিযোগ ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক দায়িত্বশীল নেতা ঢাকা পোস্টকে বলেন, হাতিয়ায় যে কয়েকজন হামলা লুটপাট চাঁদাবাজিতে ব্যস্ত, আবদুর রব শাহারাজ তাদের মধ্যে অন্যতম। তার ইন্ধনে যুবদল সভাপতি বেলাল উদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়। এসব কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অপকর্মকারী সবার জন্য এটা একটা সতর্ক বার্তা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান ঢাকা পোস্টকে বলেন, হাতিয়ায় গত কয়েকদিনে হামলা, ভাঙচুরসহ যে হত্যার ঘটনা ঘটেছে সেখানে ইউনিয়নের সভাপতি হিসেবে তিনি দায় এড়াতে পারেন না। এছাড়াও তার বিরুদ্ধে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকায় তাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় প্রভাব বিস্তার করে যেই অনিয়ম করবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অভিযোগ অস্বীকার করে আবদুর রব শাহারাজ বলেন, আমি লোকমুখে জানতে পেরেছি আমাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন বা কি কারণে অব্যাহতি দেওয়া হয়েছে তা আমার জানা নেই।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ