editor
প্রকাশিত: 7:15 PM, September 8, 2024
নাটোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুর রহমান সুমনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রোববার (৮ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে শহরের নিচাবাজার এলাকায় নাটোর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর আরিফুর রহমান মাসুমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন কাউন্সিলর মাসুমের ছোট ভাই।
যৌথ বাহিনী সুমনের শোবার ঘর থেকে তিনটি চাইনিজ টিপ চাকু, শট গানের তাজা বারুদ ২৫ রাউন্ড (কার্তুজ), খালি খোসা তিন রাউন্ড, অস্ত্রের স্কোপ চারটি, অস্ত্রের বাট তিনটি এবং একটি গুলতি উদ্ধার করে।
এ সময় সুমনকে না পেয়ে তার স্ত্রী খন্দকার শামস জেসমিন কেয়া এবং ছোট ভাই জিল্লুর রহমান সবুজকে আটক করে পুলিশ।
অভিযানের সময় একই বাড়িতে বসবাসকারী সুমনের বড় ভাই নাটোর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা একাধিক মামলার আসামি মাসুমকে পাওয়া যায়নি।
স্ত্রী এবং ছোটভাইকে আটকের খবর শুনে সুমন ভোর পৌনে ৫টার দিকে থানায় এসে আত্মসমর্পণ করেন। পরে তার স্ত্রী কেয়া এবং ছোটভাই সবুজকে ছেড়ে দেয় পুলিশ।
মাসুম, সুমন এবং সবুজ তিনভাই একই বাড়িতে বসবাস করতেন।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রোববার সোয়া ৪টার দিকে শহরের নিচাবাজার এলাকায় অবস্থিত সাবেক কাউন্সিলর মাসুমের এবং ভাইস চেয়ারম্যান সুমনের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা।
এ সময় ওই বাড়ি থেকে তিনটি চাইনিজ টিপ চাকু, শট গানের তাজা বারুদ ২৫ রাউন্ড, খালি খোসা তিন রাউন্ড, অস্ত্রের স্কোপ চারটি, অস্ত্রের বাট তিনটি, এবং একটি গুলতি উদ্ধার ও জব্দ করা হয়।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ