admin
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

দিলীপ কুমার রায় ও রাজীব রায়
নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিন সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত রাজীব রায় সিলেটের বিভাগীয় কমিশনার অফিসের সংস্থাপন শাখার সহকারী প্রশাসনিক কর্মকর্তা দিলীপ কুমার রায়ের সহযোগিতায় জালিয়াতির মাধ্যমে চাকুরী নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৮ অক্টোবর সিলেট জেলা প্রশাসকের কাছে বিষয়টির বিস্তর বর্ননা দিয়ে একটি অভিযোগ করা হয়েছে। সিলেট নগরীর জামতলা এলাকার সৌরভ রায় শুভ এর স্ত্রী কেয়া রানী রায় ওই অভিযোগটি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজীব রায় সিলেটের দক্ষিন সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত রয়েছেন। তিনি ২০১৯ সালে পরীক্ষায় অংশগ্রহন করে ২০২০ সালে ফেব্রুয়ারী মাসে চাকুরীতে যোগদান করেন। চাকুরী প্রাপ্তির জন্যে তার খালু সিলেটের বিভাগীয় কমিশনার অফিসের সংস্থাপন শাখার সহকারী প্রশাসনিক কর্মকর্তা দিলীপ কুমার রায়ের স্ত্রী তপতী রানী রায়’র জায়গা বিক্রয় দেখিয়ে সিলেট সদর উপজেলার বটেশ্বর ক্যান্টনমেন্ট এলাকায় স্থায়ী বাসিন্দা হিসাবে রাজীব রায় (পলাশ) নাগরিক সনদ গ্রহণ করেন।
বিক্রয়কৃত দুই শতক জায়গা রাজীব রায়ের পিতা মহিতোষ রায়ের নামে ক্রয় দেখিয়ে রেজিষ্ট্রারী দলিলও করা হয়। রাজীব স্থানীয় কোঠা পদ্ধতি লঙ্ঘন করে চাকুরীতে যোগদান করেন এবং এখনো কর্মরত আছেন। অথচ রাজীব রায় জন্মসূত্রে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ৬নং করিমপুর ইউনিয়নের টুকদিরাই গ্রামের স্থায়ী বাসিন্দা। তার দাদার নাম সনৎকুমার রায়। সনৎকুমার রায়ের পাঁচ পুত্র সন্তানের মধ্যে রাজীবের পিতা মহিতোষ রায় হলেন তৃতীয়।
তাদের পুরো পরিবার বংশ পরম্পরায় টুকদিরাই গ্রামে যুগ যুগ ধরে বসবাস করে আসলেও রাজীব রায় স্থানীয় বাসিন্দার তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে সিলেট জেলার স্থায়ী বাসিন্দা সেজে চাকুরী হাতিয়ে নেন বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে তদন্ত করলে পুরো বিষয়টির সত্যতা বেরিয়ে আসবে বলে অভিযোগকারী কেয়া রায় জানিয়েছেন।
এবিষয়ে রাজীব রায়ের কাছে জানতে চাইলে তিনি জানান,তদন্ত সাপেক্ষে আমার চাকুরী হয়েছে। প্রয়োজনে বিষয়টি আবারও তদন্ত হবে।
সিলেটের বিভাগীয় কমিশনার অফিসের সংস্থাপন শাখার সহকারী প্রশাসনিক কর্মকর্তা দিলীপ কুমার রায়ের সাথে এবিষয়ে কথা বলতে আজ রাত আটটায় কল দেয়া হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করে বলেন, তিনি এই মাত্র অফিস থেকে বাসায় এসেছেন। এখন বিশ্রাম নিবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এক জেলার বাসিন্দা অন্য জেলার নাগরিক সেজে চাকরি হাতিয়ে নেয়ার বিষয়টি জনসমক্ষে আসার পর থেকেই সিলেটের স্থানীয় চাকরি প্রার্থীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
8 ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের নবনিযুক্ত পরিচালক ড. সৈয়দ শাহ এমরান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মউশিক শিক্ষক কল্যাণ
1 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিজয়ের পতাকা মিছিল বের করা হয়েছে।
2 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
2 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-২৭৩৭ এর উদ্যেগে নগরীতে এক
3 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। 1
8 নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট
1 সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ এর শ্রদ্ধেয় বড়ো ভাই সাহেদুর রহমান সাহেদ (৫০) মঙ্গলবার সন্ধ্যা ৭.
5 সিলেট নগরীর কাজলশাহস্থ এন জে এল ইএনটি সেন্টার এর কর্ণধার বরেণ্য চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈমের উদ্যোগে মহান বিজয়