editor
প্রকাশিত: 2:55 PM, December 2, 2024
নিজস্ব প্রতিবেদক
গণ–অভ্যুত্থানে পতিত স্বৈরাচাররে দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন এলাকায় কখনো ছ্দ্দবেশে আবার কখনো প্রকাশ্যে ঘুরে সক্রিয় হতে শুরু করেছে। ব্যবসা প্রতিষ্ঠান, জায়গা-জমি থেকে শুরু করে ফের সিলেটের ক্রীড়াঙ্গণ দখলেও মরিয়া হতে শুরু করেছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চেধৈুরী নাদেলের দখলে দীর্ঘ দেড়যুগ জিম্মি থাকায় আলোর মুখ হারিয়ে ফেলে সিলেটের ক্রীড়াঙ্গণ। ক্ষোভে ফেটে উঠলেও ভয়ে কথা বলতে পারেননি সিলেটের ক্রীড়া প্রেমিরা। নিজ দলের নেতাকর্মীদের পদ ভাগিয়ে কামিয়েছেন কারি কারি টাকা। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের পর নিজে গাঁ ঢাকা দিলেও থেমে থাকেনি তার আতাতে ক্রীড়াঙ্গনে পদ পদবি পাওয়া নেতা কর্মীরা।
ইতিমধ্যে সিলেটের ক্রীড়াঙ্গণে পদ-পদবি পেতে তাদের দৌড়ঝাপ শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দলের সক্রিয় ভূমিকা পালনসহ সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করা সেই সকল দোসররা এখন তাদের দলীয় পরিচয় গোপন রেখেই চালিয়ে যাচ্ছে কার্যক্রম। আবার এদের মধ্যে থেকে অনেকেই বিভিন্ন সময় নৌকার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। বিশেষ করে বিগত সিটি নির্বাচনে ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমিনের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন বর্তমান সময়ের আলোচিত ক্রীড়াঙ্গনের দোসররা।
ক্রীড়াঙ্গণে পদ-পদবি পেতে মরিয়া আলি ওয়াসিকুজ্জামান অনি। ক্রিকেট টিম সিলেট ডিভিশনের ম্যানেজার ছিলেন। বর্তমান সময়ে বিএনপির শীর্ষ নেতাদের ব্যবহার করে এডহক কমিটিতে স্থান পেতে লবিং শুরু করেছেন।
ডিভিশন ক্রিকেট কোচ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা ভোগি রাজিন সালহে বর্তমানে বোর্ড পরিচালকের জন্য শীর্ষ পর্যায় থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।
সুরমা ক্রিকেট একাডেমির সহকারী কোচ একরাম আহমেদ। তিনি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের ব্যবহার করে নিয়েছেন ফায়দা। সুরমা ক্রিকেট একাডেমীর নাম ছিলো সাউথ সুরমা, পরে ক্লেমন সুরমা হয় পরে আবার সুরমা ক্রিকেট একাডেমি হয়। ঐ একাডেমীর সভাপতি ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। ৫ই আগষ্টের পর সুরমা ক্রিকেট একাডেমির সভাপত হয়েছেন বিএনপির এক শীর্ষ নেতা।
সুরমা ক্রিকেট একাডেমির পরিচালক ইমতিয়াজ আহমেদ জগলু। সে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহচর ছিলো। বর্তমানে বিএনপির নেতাদের নাম ব্যবহার আগের মত প্রভাব বিস্তার করছেন। এবং ডিভিশনে কর্মকতা হওয়ার তদবির চালিয়ে যাচ্ছেন। এরা সকলেই বিগত ১৫ বছর ধরে ফ্যাসিস্টের সহযোগী ছিলো।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির