editor
প্রকাশিত: 1:11 PM, June 22, 2021
পাবনা প্রতিনিধি : পাবনার কৃতিসন্তান ভূতত্ত্ববিদ নজরুল ইসলাম কালু গত রবিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার নেপিয়ান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, দুই নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নজরুল ইসলাম কালু অস্ট্রেলিয়ার সিডনির পশ্চিমাঞ্চলীয় সাবার্ব সেন্ট ক্লেয়ার-এ সপরিবারে বসবাস করতেন।
তার ভাগ্নে শহীদ মুক্তিযোদ্ধা কিরণ ও বুলগানিন স্মৃতি পরিষদের সভাপতি মশিউর রহমান বিপ্লব বলেন, মেজ মামা ছিলেন অত্যন্ত সদালাপী, বন্ধুবৎসল, নিবেদিত সংগঠক এবং সর্বোপরি একজন ভালো মানুষ। তিনি আরও বলেন, পরিবারের সম্মতিতে তাকে অস্ট্রেলিয়ার সিডনিতে তাকে সমাহিত করা হবে।
নজরুল ইসলাম ১৯৩৯ সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। জিওলজি-মাইনিং এ লেখাপড়া শেষ করে ১৯৭০ সালে তিনি মাইগ্রেশন নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বাংলাদেশের পক্ষে জনমত সংগ্রহের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একজন দপ্তরহীন রাষ্ট্রদূতের মত তিনি অস্ট্রেলিয়া সরকার এবং মুজিবনগর সরকারের সাথে যোগাযোগ রেখেছিলেন। একজন প্রবীণ বাংলাদেশী হিসেবে তিনি কমিউনিটির বিভিন্ন কর্মকা-ে অগ্রণী ভূমিকা পালন করতেন।
১৯৯৬ সালের দিকে তিনি অস্ট্রেলিয়ায় গ্রামীণ সাপোর্ট গ্রুপ প্রতিষ্ঠা করেন। তখন তাঁর উদ্যোগে সিডনির অনেকেই গ্রামীণ ব্যাংকে একাউন্ট করেছিলেন।
১৯৯৮ সালে বাংলাদেশ ভয়াবহ বন্যার পরে তিনি সিডনিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন।
২০১০ সালে গ্রামীণ শিক্ষা কার্যক্রমের অধীনে সিডনিবাসীদের সহযোগিতায় বাংলাদেশের অনেক দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা চালু করেছিলেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, শহীদ মুক্তিযোদ্ধা কিরণ ও বুলগানিন স্মৃতি পরিষদের সভাপতি মশিউর রহমান বিপ্লব, সংগঠনের সাধারণ সম্পাদক ও পথ সাহিত্য সংসদের সভাপতি আর কে আকাশ, সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সেলিম মোর্শেদ রানা, সাংবাদিক জহুরুল ইসলাম, রাজিব জোয়াদ্দার প্রমূখ। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ডিএসএস/২২জুন/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,