editor
প্রকাশিত: 10:52 PM, June 27, 2021
অনলাইন ডেস্ক
ইসলামি শরিয়াহ আইন আরও জোরদার করতে যাচ্ছে মালয়েশিয়া। এ লক্ষ্যে দেশটির সরকারের একটি টাস্কফোর্স আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম অবমাননা আর সমকামী জীবনযাত্রা সংক্রান্ত পোস্ট বন্ধে এই পদক্ষেপ নিতে যাচ্ছে মালয়েশিয়া।
মুসলিম সংখ্যা গরিষ্ঠ মালয়েশিয়ার ইসলামি আইনানুযায়ী বিকৃতকাম আর সমকামিতা অবৈধ। যদিও এ সব অপরাধে শাস্তির ঘটনা দেশটিতে বিরল।
চলতি বছরের জুনে লেসবিয়ান, গে, বাই-সেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রাইড মাস চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত পোস্ট দেওয়ার প্রতিক্রিয়ায় এই শরিয়াহ আইনে সংশোধনী আনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমদ মারজুক শারি এক বিবৃতিতে জানিয়েছেন।
দেশটির ৩২০ লাখ জনসংখ্যার মধ্যে ৬০ শতাংশই মালয় মুসলিম সম্প্রদায়ের। দেশটিতে দুই ধরনের আইনি ব্যবস্থা প্রচলিত আছে। মুসলামদের জন্য রয়েছে ইসলামি শরিয়াহ আইন। পাশাপাশি সিভিল আইনও দেশটিতে বিদ্যমান।
আহমদ মারজুক জানান, যদি কোনো মুসলিম ‘ইসলাম ধর্মের অবমাননা’ করে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে বলে আইন সংশোধনীতে প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া ইন্টারনেটের মাধ্যমে শরিয়াহ বিরোধী কোনো কাজ করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইন সংশোধনীতে।
সাম্প্রতিক বছরগুলোতে মালয়েশিয়ায় লেসবিয়ান, গে, বাই-সেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের ব্যাপারে প্রকাশে আলোচনা চলায় সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০১৯ সালে আন্তর্জাতিক নারী দিবসে সমকামীরা সমাবেশ করলে এর নিন্দা জানিয়েছিলেন মালয়েশিয়ার একজন মন্ত্রী আর মুসলিম দলগুলো।
ওই বছরের শেষের দিকে সমকামিতার অভিযোগে পাঁচ ব্যক্তিকে কারাদণ্ড, জরিমানা আর বেত্রাঘাতের শাস্তি দেন দেশটির আদালত।
ডিএসএস/২৭ /জুন/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট