editor
প্রকাশিত: 2:09 PM, July 5, 2021
অনলাই্ন ডেস্ক
বরিশালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অন্তত ২৫ শ্রমিক আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল-বানারীপাড়া মহাসড়কের গুঠিয়া বাজারসংলগ্ন গাংগুলীবাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্র জানান, সোমবার সকালে বরিশাল সিটি করপোরেশন এলাকার ফরচুন সু-কোম্পানির একটি বাস প্রায় অর্ধশত শ্রমিক নিয়ে কারখানার দিকে যাচ্ছিল।
এ সময় বাসটি গুঠিয়া বাজারসংলগ্ন গাংগুলীবাড়ির মোড়ে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডানপাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ওই বাসের অন্তত ২৫ শ্রমিক আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুঠিয়া বাজারের গ্রাম ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক বলে স্থানীয়রা জানান।
এ ব্যাপারে বরিশাল বাস মালিক সমিতির লাইনবিষয়ক সম্পাদক মো. জগলু হাওলাদার জানান, করোনা প্রতিরোধে সারা দেশের লকডাউনে বরিশালের সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ফরচুন সু-কোম্পানির প্রাইভেট বাসে বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের কারখানায় আনা-নেওয়া করা হয়।
5 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায়
3 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট
5 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের
3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে
2 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে
8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার
4 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’
3 সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 8 বুধবার (১২