editor

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১

সিলেটের মাঠে তিন দেশের শীর্ষ ক্লাবের ফুটবল লড়াই!

সিলেটের মাঠে তিন দেশের শীর্ষ ক্লাবের ফুটবল লড়াই!

5

নিজস্ব প্রতিবেদক
এশিয়ান ফুটবল কনফেডারেশনের আয়োজনে ‘এএফসি কাপ’-এর ‘ডি’ গ্রুপের সবক’টি ম্যাচ হতে পারে সিলেট জেলা স্টেডিয়ামে।

6

বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের চারটি শীর্ষ ক্লাবের এই প্রতিযোগিতা আগামী ১৮ আগস্ট থেকে ২৪ আগস্টের মধ্যে হওয়ার কথা। এএফসি কাপের এই ম্যাচগুলো সিলেটে আয়োজন করতে চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ক্লাব।

‘এএফসি কাপ’-এর ‘ডি’ গ্রুপে আছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের মোহনবাগান ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাব। এছাড়া আগামী ১৫ আগস্ট অনুষ্ঠেয় ভারতের বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ঈগলস ক্লাবের মধ্যকার প্লেঅফ বিজয়ীরা হবে এ গ্রুপের চতুর্থ দল। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আগামী আগস্টের প্রথম সপ্তাহেই সংস্কারের জন্য নিয়ে নেবে জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে এএফসি কাপের ম্যাচ আয়োজনে বঙ্গবন্ধু স্টেডিয়াম পাচ্ছে না বসুন্ধরা কিংস। এ প্রেক্ষিতেই সিলেট জেলা স্টেডিয়ামকে বেছে নিয়েছে তারা।

1

এএফসি কাপের আয়োজক হতে বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের ক্লাবগুলোর আগ্রহীদের ৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন। সে অনুযায়ীই কাল আবেদন করেছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস জানিয়েছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সঙ্গে করে ২০২১ সালের এএফসি কাপের দক্ষিণ জোনের খেলা আয়োজন করতে আগ্রহী বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও জানিয়েছে। ভেন্যু থাকছে সিলেট জেলা স্টেডিয়াম।’

2

এএফসি কাপ মূলত হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হয়। কিন্তু মহামারি করোনাভাইরাসের জন্য এবার একটি ভেন্যুতে হবে টুর্নামেন্ট। বসুন্ধরা কিংসের আবেদন যাচাই করে দেখবে এএফসি। এরপর আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।

সিলেট জেলা স্টেডিয়ামেই এএফসি কাপের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম। তিনি বলেন, ‘এএফসি কাপের ম্যাচ সিলেটে আয়োজন করতে চায় বসুন্ধরা কিংস। তারা আবেদনও করেছে। ইতোমধ্যে সিটি এসবি (পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চ) থেকেও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, আগামী ৩১ জুলাই থেকে ৭ আগস্টের মধ্যে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সিলেটেই এ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যেখানে স্বাগতিকরা ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ অংশ নেবে।

2

ডিএসএস/০৬/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

1 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

4 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

8 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

8 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

7 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

5 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

3 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

8 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল

1
4