editor
প্রকাশিত: 10:44 PM, January 8, 2022

এক ম্যাচ খেলেই ‘মাসের সেরা’ তালিকায় এজাজ
ডেস্ক রিপোর্ট
মাত্র এক ম্যাচ খেলেই ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটারের তালিকায় স্থান পেলেন নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল। ভারতের বিপক্ষে মুম্বই টেস্টে ইতিহাসের মাত্র তৃতীয় বেলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নেয়ার রেকর্ড গড়েন এই স্পিনার। এরপর বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজে জায়গা হয়নি স্কোয়াডে। তবে আইসিসি তাকে মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় রেখেছে। এজাজের সঙ্গে রয়েছেন ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।
গত মাসে হওয়া অ্যাশেজের তিন টেস্টে ১৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়ে অবদান রাখেন স্টার্ক। গড় ১৯.৬৪। পাশাপাশি ব্যাট হাতে ৫৮.৫০ গড়ে করেন ১১৭ রান।
অন্যদিকে ভারতের মায়াঙ্ক আগারওয়াল নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বই টেস্টের প্রথম ইনিংসে ১৫০ ও দ্বিতীয় ইনিংসে করেন ৬২ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টেও আলো ছড়ান আগারওয়াল। প্রথম ইনিংসে হাঁকান ফিফটি। গত মাসে দুই টেস্টে ৬৯ গড়ে তার সংগ্রহ ২৭৬ রান।
উল্লেখ্য, আইসিসি মাসসেরা ক্রিকেটারের পুরস্কার চালু করেছে গত বছর। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচিত হন বিজয়ী। ভোটিং একাডেমিতে রয়েছেন প্রবীন সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারবৃন্দ। আর ভক্ত-সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে। তবে এক্ষেত্রে সমর্থকদের ভোট বিবেচনা করা হয় মাত্র ১০ শতাংশ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,