editor
প্রকাশিত: 10:07 PM, January 17, 2022

করোনাকালে দ্বিগুণ বেড়েছে শীর্ষ ১০ ধনীর সম্পদ
ডেস্ক রিপোর্ট
করোনাকালে সারাবিশ্বের অর্থনীতি বিপর্যয়কর অবস্থায় পড়লেও ধনীরা আরো বেশি ধনী হয়েছেন। বিশ্বের শীর্ষ ১০ ধনী ঠিকই নিজেদের সম্পদ দ্বিগুণ বাড়িয়ে নিয়েছেন। তবে এই সময় বিশ্বে দারিদ্র্যের হার বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ।
সোমবার (১৭ জানুয়ারি) আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটি জানায়, এই ধনীদের ৭০ হাজার কোটি মার্কিন ডলারের সম্পদ বেড়ে দেড় ট্রিলিয়ন হয়েছে।
প্রতিদিন তাদের সম্পদ বেড়েছে ১৩০ কোটি মার্কিন ডলার। করোনা মহামারিকালে যে পরিমাণ সম্পদ তাদের বেড়েছে, গত ১৪ বছরে সেই পরিমাণ সম্পদ বাড়েনি।
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের নিয়ে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শুরুর আগে এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে অক্সফাম।
অক্সফাম আরো জানায়, এই অর্থনৈতিক অসমতার কারণে বিভিন্ন ধরনের সংকট দেখা দিয়েছে। নতুন করে দরিদ্র হয়েছেন ১৬ কোটির বেশি মানুষ। স্বাস্থ্যসেবা সংকট, ক্ষুধা, দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনে প্রভাব পড়ছে। এতে প্রতিদিন ২১ হাজার মানুষ মারা যাচ্ছে। অসমতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভুগছে অশ্বেতাঙ্গ সংখ্যালঘু জাতিসত্তার মানুষ ও নারীরা।
যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়ীকি যে সম্পদশালী মানুষের তালিকা করেছে, সেই অনুসারে এ প্রতিবেদন দেওয়া হয়েছে। ফোর্বসের হিসাবে শীর্ষ ধনীর তালিকায় রয়েছেন টেসলা ও স্পেসেক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন, ফেসবুকের মার্ক জাকারবার্গ, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বলমার, ওরাকলের সাবেক প্রধান নির্বাহী ল্যারি এলিসন, মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট, ফ্রান্সের ফ্যাশন জায়ান্ট এলভিএমএইচের প্রধান বার্নার্ড আর্নল্ট।
6 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
1 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 1 বিশিষ্ট
7 বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক
8 সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে
6 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক
4 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি
5 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের
5 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও