editor
প্রকাশিত: 9:51 PM, January 27, 2022

প্রতিবন্ধীদের মাঝে সিলেট উইমেন চেম্বারের শীতবস্ত্র বিতরণ
সিলেট উইমেন চেম্বার অব কমার্সের উদ্যোগে নগরীতে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় সিলেট নগরীর জামতলাস্থ নিজ কার্যালয়ে প্রায় ২’শ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চেম্বার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, সহ-সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, পরিচালক রাবেয়া আক্তার রিয়া, তাসমিন আক্তার, নাসরিন বেগম, রাহিলা জেরিন কানন, বিউটি বর্মন, সদস্য সামসুন নাহার প্রমূখ। এছাড়াও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, প্রতি বছরের ন্যায় এবার প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে উইমেন চেম্বার। প্রতিবন্ধীরাও সমাজের একটি অংশ। তাদেরকে বাদ দিয়ে একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। রাষ্ট্রকে জাতীয় পর্যায়ে এগিয়ে নিতে তৃণমুল পর্যায়ে অসহায়, প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর কোন বিকল্প নেই। নেতৃবৃন্দ প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার জোর আহ্বান জানান। -বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।