editor
প্রকাশিত: 8:21 PM, March 11, 2022

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট ১৪নং ওয়ার্ড শাখার উদ্যোগ দাওয়াতি মাস উদ্বোধন
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির পীর সাহেব চরমোনাই’র আহবানে দেশব্যাপী দাওয়াতি মাস উপলক্ষে সিলেট মহানগরের ১৪নং ওয়ার্ড শাখার উদ্যোগ শুক্রবার (১১ ফেব্রুয়ারী) বেলা ১১টায় কালিঘাট পয়েন্টে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি মোঃ মহসিন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আবুল হোসেনের পরিচালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।
বিশেষ অথিতির বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সহ সভাপতি মোঃ জাকির হোসেন আন্দোলন বাংলাদেশ সিলেট কোতোয়ালী থানা শাখার সভাপতি মোঃ মনির হোসাইন, সহ সভাপতি মো জাহাঙ্গীর মিয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ডের সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মোঃ ইয়াসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাপ মিয়া, অর্থ সম্পাদক মোঃ আলামিন, প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন।
সভা শেষে নেতৃবৃন্দ সিলেট নগরীর কেন্দ্রীয় জামে মসজিদ, কালেক্টর জামে মসজিদ, জল্লার পার জামে মসজিদ, আবুতোরাব জামে মসজিদ, শাহচট জামে মসজিদ, ছড়ার পার জামে মসজিদ সহ নগরীর বিভিন্ন জায়গায় জনসাধারণের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দাওয়াত পত্র পৌছে দেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. রিয়াজ বলেন, স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হলো কিন্তু এখও দেশের ৪২% মানুষ দরিদ্র সীমার নীচে বসবাস করছে, ৪৭% উচ্চ শিক্ষিত বেকার, মাত্র ১% হাতে জাতীয় আয়ের সিংহভাগ কুক্ষিগত হয়ে আছে, মানুষ শান্তি চায় মুক্তি চায় কিন্তু ক্ষমতাসীনদের দুঃসাশনে দেশবাসী আজ দিশেহারা। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা উপেক্ষা করে মানব রচিত মতবাদের অনুসরণের কারণেই আমাদের এই পরিনতি। তাই ইসলাম দেশ ও মানবতার মুক্তির জন্য ইমানী দায়িত্ব পালনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পতাকাতলে শ্রেনী ধর্ম বর্ন নির্বিশেষে সকলের প্রতি আহবান জানাই।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,