editor
প্রকাশিত: 6:17 PM, August 7, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের হাওরে ইঞ্জিনের নৌকা ডুবে দুই কিশোরীর মর্মান্তিক মৃত হয়েছে। এঘটনায় আহত অবস্থায় ৪জনকে উদ্ধার করা হয়েছে বলে খরব পাওয়া গেছে। মৃত কিশোরীরা হলো- জেলার শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের শিশু মিয়ার মেয়ে চাঁদনী বেগম (১৬) ও একই গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে ছাবিনা বেগম (১৭)। গতকাল শুক্রবার (৬ আগষ্ট) সকাল ১১টায় হাওরের পানি থেকে দুই কিশোরীর মৃত দেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গত বৃহস্পতিবার (৫ আগষ্ট) সন্ধ্যা কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার গজারিয়া এলাকার আত্মীয়র বাড়ি থেকে একটি ছোট ইঞ্জিনের নৌকা যোগে কিশোরী চাঁদনী বেগম ও ছাবিনা বেগম তাদের বাবা ও ভাইদেরকে নিয়ে নিজেদের বসতবাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়।
রাত অনুমান সাড়ে ৯টার সময় শাল্লার উপজেলার ভেড়ামোহনা হাওরে এসে পৌছার পর হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে ইঞ্জিনের নৌকাটি ডুবে যায়। ওই সময় নৌকায় থাকা দুই কিশোরীসহ সবাই চিৎকার শুরু করলে এলাকার লোকজন আরো নৌকা নিয়ে ছুটে এসে আপন মিয়া (২৬), সালমা বেগম (৮), সোহাগ মিয়া (১৮) ও লিটন মিয়া (২০) কে আহত অবস্থায় উদ্ধার করে। কিন্তু কিশোরী চাঁদনী বেগম ও ছাবিনা বেগমকে কোথাও খোঁজে পাওয়া যায়নি। তারা দুজন হাওরের পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়।
এঘটনার খবর পেয়ে গতকাল শুক্রবার (৬ আগষ্ট) সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগীয় প্রায় ঘন্টাব্যাপী হাওরের পানিতে খোঁজাখুজি করে বেলা ১১টায় কিশোরী চাঁদনী বেগম ও ছাবিনা বেগমের মৃত দেহ উদ্ধার করতে সক্ষম হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার এসআই আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন- হাওরের পানি থেকে উদ্ধারকৃত ২ কিশোরীর মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদির হোসেন স্যারেন নির্দেশে দুপুরে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/আগষ্ট/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা