editor
প্রকাশিত: 3:03 PM, August 16, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মৃত স্বামীর নাম- রশিদ আলী (৩০)। সে জেলার ছাতক উপজেলার ছৈলাআফলাবাদ ইউনিয়নের লাকেশ্বর পশ্চিমপাড়া গ্রামের জাহির আলীর ছেলে। তার ৪টি সন্তান রয়েছে।
গতকাল রবিবার (১৫ আগষ্ট) রাতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে এঘটনার পর থেকে রহস্য জনক কারণে মৃত রশিদ আলীর শ্যালক ও শ্বশুর এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- পারিবারিক কলহের জের ধরে প্রতিদিনের মতো গত শনিবার (১৪ আগষ্ট) রাতে নির্মান শ্রমিক রশিদ আলী ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ওই সময় স্ত্রীর ওপর ক্ষুদ্ধ হয়ে রশিদ আলী মৌখিক ভাবে তিন তালাক বলে। এঘটনার পর থেকে তার স্ত্রী অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।
এমতাবস্থায় গতকাল রবিবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় নিজ বসতঘরের তীরের সাথে গলায় রশ্মি দিয়ে নির্মাণ শ্রমিক রশিদ আলী আত্মহত্যা করেন। এখবর পেয়ে শ^শুর ও শ্যালক এসে রশিদ আলীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। পরে রশিদ আলীর লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় শ^শুর ও শ্যালক। এলাকার লোকজন এঘটনাটি থানায় জানানোর পর পুলিশ এসে নির্মাণ শ্রমিক রশিদ আলীর মৃতদেহ উদ্ধার করে। এঘটনার প্রেক্ষিতে পুরো জেলা জুড়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন- নির্মাণ শ্রমিক রশিদ আলীর মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনার প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৬/আগষ্ট/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট