editor
প্রকাশিত: 7:53 PM, October 27, 2021
তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করেছেন,তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।
বুধবার (২৭ অক্টোবর) উপজেলা ছাত্রলীগ নেতা রাহাত হায়দারের নেতৃত্বে বাণিজ্যকেন্দ্র বাদাঘাট বাজারের গুরুত্বপুর্ণ সড়কে গুলোতে ঝাড়ু হাতে নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীগন ঘোষিত কমিটির বিরুদ্ধে মিছিলটি বের করেছেন।
এ সময় তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা দীন ইসলাম জয়,আবু জাহান তালুকদার, নাইম আহমদ,পারভেজ আহমেদ,রামিল আহমেদ প্রমুখ সহ উপজেলার শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।’
এদিকে,তাহিপুর উপজেলা সদর ও টেকারঘাটে পৃথক পৃথক ভাবে ঝাড়ু মিছিল বের করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।’
জানাগেছে,মঙ্গলবার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দিপঙ্কর কান্তি দে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের সাক্ষরিত এক প্যাডে ১ বছর মেয়াদী উপজেলা ছাত্রলীগের একটি কমিটির ঘোষণা করা হয়।এমন কমিটি গঠন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্য ঘোষিত কমিটি থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা নিজেদের পদ/পদবী প্রত্যাক্ষান করেছেন।এমনকি ঘোষিত কমিটি নিয়ে গোটা উপজেলায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে।
তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা রাহাত হায়দার বলেন,স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের সাথে আলোচনা না করে কমিটি ঘোষণা করায় সদ্য ঘোষিত কমিটি আমরা মানি না।’
উপজেলা ছাত্রলীগ নেতা দীন ইসলাম জয় বলেন,তাহিরপুর উপজেলায় ছাত্রলীগের দূর্দিতে আমরা সব সময় ছিলাম আছি থাকবো।জেলা/উপজেলা সহ সব ধরনের প্রোগ্রামে আমরা ছিলাম,এ কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি তাই এই কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করা হয়েছে।
পদত্যাগ নেয়া ছাত্রলীগ নেতা রায়হান আহমেদ জানান,টাকার বিনিময়ে রাতের আধারে বিবাহিত ও অছাত্রদের দিয়ে কমিটি দেয়া হয়েছে।কমিটিতে যোগ্যদের মূল্যায়ন না করায় পদত্যাগ করেছি।
কমিটি থেকে পদত্যাগ নেয়া সদস্যরা হলেন,সিনিয়র সভাপতি রাহাত হায়দার,সহ সভাপতি ইয়াসির আরাফাত,যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আমমেদ।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি দিপঙ্কর কান্তি দে এর মুঠোফোনে কয়েক দফায় যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট