editor
প্রকাশিত: 10:50 PM, January 18, 2022

সাইক্লোনের আলোচনাসভা ও সাহিত্য আড্ডা
‘আমাদের শিকড়কে জানতে হবে এবং নতুন প্রজন্মকেও জানাতে হবে। শেকড়কে জানার জন্যে আমাদের ঐতিহ্যের স্মারককে সংরক্ষণ করতে হবে। এটা সম্ভব হলে ঐতিহ্যস্মারক দেখে পরবর্তী প্রজন্মও নিজের ঐতিহ্যকে জানতে পারবে এবং জানতে আগ্রহী হবে। এজন্যে সচেতন মানুষকে শিকড় সন্ধানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, বিশেষ করে সিলেটের ঐতিহ্যের স্মারক সংরক্ষণে দায়িত্ব হতে হবে সবাইকে।’
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ‘স্বাধীনতাত্তোর সিলেটের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সিলেটের ঐতিহ্য বিষয়ক গবেষক সাকী চৌধুরী একথা বলেন। গতকাল সোমবার) সন্ধ্যায় সিফডিয়া মিলনায়তনে অনুষ্ঠিত সাইক্লোনের ১৯৭তম সাহিত্য আসরে আলোচনাসভা ও সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন সাইক্লোনের সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ। সাইক্লোনের সাবেক সভাপতি বিশিষ্ট লেখক সেলিম আউয়ালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে সিলেট জেলা ফুটবল রেফারিজ সমিতি’র সাবেক সদস্য, প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্ব আখলাকুল আম্বিয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে প্রাক্তন ক্রীড়াবিদ-সংগঠক, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম মো. ফজলুর রহমান চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে যুক্তরাজ্য প্রবাসী কম্যুনিটি নেতা আলম চৌধুরী, ফয়জুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, এডভোকেট ছড়াকার আব্দুস সাদেক লিপন, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, ঔপন্যাসিক আলেয়া রহমান, ব্যাংকার মো. আলী আকতার, কলামিস্ট আবদুল মুঈদ চৌধুরী, ছড়াকার রোটারিয়ান মো. নাজমুল ইসলাম খসরু প্রমুখ এবং সংগীত পরিবেশন করেন স্বপন কান্তি সেন। সভায় সাইক্লোনের প্রাক্তন সভাপতি এম.এ. সালাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। -বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।