editor
প্রকাশিত: 10:32 PM, March 17, 2022

বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় মহানগর শ্রমিক লীগের দোয়া মাহফিল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মশত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর জাতীয় শ্রমিক লীগ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। এ উপলক্ষে ১৭ই মার্চ বৃহস্পতিবার বাদ আসর সিলেট মহানগরীর জজ কোর্ট জামে মসজিদে বঙ্গবন্ধু আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্ব আলোচনায় মহানগর জাতীয় শ্রমিক লীগ সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম বলেন, “বঙ্গবন্ধু একজন মহামানব। তিনির তুলনা হয় না। দীর্ঘ বছর জেল, জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করে বাঙ্গালী জাতির অধিকার আদায় করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র উপহার দিয়ে গেছেন”। সেজন্য তিনির আত্মার মাগফেরাত কামনায় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জজ কোর্ট জামে মসজিদের ইমাম ও মুহাদ্দিস হাফিজ মাওলানা শেখ ইমদাদুল হক দোয়া পরিচালনা করেন। দোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মহান আল্লাহ’র কাছে দোয়া করা হয়। এছাড়া দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মাহফিলে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি এডভোকেট আলতাফ হোসেন এপিপি, সাদিকুর রহমান সাদিক, মোঃ মাহবুবুল হক, এনামুল হক লিলু, আব্দুল করিম পাখি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সতিশ দেবনাথ ঝন্টু, সিলেট জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শিশু, মহানগর জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিম, ইয়াসিন আহমদ সুমন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ, সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওবায়দুর রহিম রিজভী, আব্দুর রহমান, বিধান পাল, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ জীবন, এনাম হোসেন, কানু দাস কাঞ্চন, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, পুলক সরকার, আবুল ফয়েজ, সিলেট জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, অটিস্টিক সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিদ্যারতœ রায়, মহানগর ছাত্রলীগ নেতা বখতিয়ার আহমদ যুহরী, আওয়ামী হকার্স লীগ, সিলেট মহানগরের আহবায়ক রকিব আলী, মহানগর জাতীয় শ্রমিক লীগের কার্যকরি সদস্য শমসের আলম, মিজানুর রহমান মিজান, রফিক আহমদ, মোঃ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে মুসল্লিদের মাঝে শিরনী বিতরণ করা হয়। এছাড়া সকালে মহানগর জাতীয় শ্রমিক লীগ সভাপতি এম শাহরিয়ার কবির সেলিমের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট