editor
প্রকাশিত: 6:07 PM, December 4, 2021
আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী সিলেটের আলীয়া মাদরাসার মাঠের তিনদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) মধ্যরাতে বিদায়ী বয়ানের পরে পীর সাহেব চরমোনাই হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আখেরি মোনাজাত পরিচালনা করেন। প্রায় লক্ষাধিক মুসল্লিদের নিয়ে প্রায় ১৫মিনিটের মোনাজাতে দেশ-জাতি এবং মুসলিম উম্মাহসহ সারা বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের দরবারে রহমত কামনা করা হয়। এসময় অশ্রুসিক্ত মুসলিগণ পরম করুনাময় আল্লাহর দরবারে পানাহ চেয়ে আহাজারি করেন।
পীর সাহেব চরমোনাই আখেরি মোনাজাতে ইসলাম, দেশ ও মানবতাসহ দেশের মানুষের শান্তি ও কল্যাণের জন্য দোয়া করেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এবং ইসলামবিরোধী, মানবতাবিরোধী অপশক্তির হেদায়াতেরও দোয়া করেন। মুমিন মুসলমানদের ঐক্যের আহ্বানেরও দোয়া করা হয়। এ সময় পুরো মাঠ আমিন আমিন রবে মুখরিত হয়।
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে গত ১লা ডিসেম্বর বুধবার বাদ আসর শুরু হয় এ মাহফিল। তিনদিন ব্যাপী মাহফিলে তিনি ৫টি বয়ান পেশ করেন এবং নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ২টি বয়ান পেশ করেন।
আখেরি মোনাজাতের আগে দেয়া হেদায়েতি বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, কোন মুসলমান ইসলাম ছাড়া কারও মত গ্রহণ করতে পারে না, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখন মানুষের মধ্যে মানবতাবোধ বলতে কিছুই থাকে না; বিধায় তারা যে কোনো অপরাধে জড়িয়ে যায়।
তিনি আরও বলেন, যারা আল্লাহ ও তাঁর রাসুলের আদর্শ ছাড়া অন্য আদর্শ গ্রহণ করে কিংবা অন্য আদর্শের দিকে লোকদের আহ্বান করে, নিশ্চয়ই তারা পথভ্রষ্ট।’
সুতরাং আমাদের সবার মধ্যে আল্লাহর ভয় এবং আল্লাহ ও তাঁর রাসুলের পূর্ণ আনুগত্য থাকতে হবে। আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মনোনীত দ্বীন ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র কখনোই গ্রহণ করা যাবে না বলেও উল্লেখ করেন পীর সাহেব চরমোনাই।
সমাপনী দিবসে বিশেষ অতিথির বয়ান পেশ করেন হযরত মাওলানা আব্দুল আউয়াল, পীর সাহেব খুলনা, খলীফা চরমোনাই, মুফতি ওমর ফারুক সন্দ্বীপী, খলীফা আল্লামা আহমদ শফি (রহ.), চতুল ঈদগাহ মাদরাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল হক, হযরত মাওলানা এড. শাহীনুর পাশা চৌধুরী, হযরত মাওলানা রেজাউল করিম টাঙ্গাইল।বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,