editor

প্রকাশিত: 1:05 PM, February 7, 2022

ভোজ্যতেলের দাম লিটারে ৮ টাকা বাড়ল

ভোজ্যতেলের দাম লিটারে ৮ টাকা বাড়ল

ভোজ্যতেলের দাম লিটারে ৮ টাকা বাড়ল

4

অনলাইন ডেস্ক
ফের বেড়েছে ভোজ্যতেলের দাম। একসঙ্গে লিটারে বেড়েছে ৮ টাকা। গ্রাহকদের সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রতি বোতলজাত সয়াবিন তেল কিনতে হবে ১শ ৬৮ টাকা করে।
সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমনটাই জানা যায়।
রাজধানীর মিরপুর ১১ নম্বর বাজারের তেল ব্যবসায়ী মো. রহিম বলেন, বিশ্ববাজারে দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দেশের বাজারে বাড়ানো ছাড়া উপায় নেই। যদি সরকার কর কমায় তাহলে তেলের দাম কমানো সম্ভব।

কালশী বাজারের তেল বিক্রেতা শাহাদাত হোসেন বলেন, আবারও তেলের দাম বাড়ায় তেল বিক্রি কমতে শুরু করেছে। আগে যে, ক্রেতা পাঁচ লিটার তেল নিতেন, এখন তিনি এক লিটার করে নিচ্ছেন।

7

তেল আমদানি ও বিপণনকারী শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান টি কে গ্রুপের পরিচালক মো. আথহার তাসলিম বলেন, আমরা ১শ ৭২ টাকা লিটার প্রস্তাব করেছিলাম গত ১৮ নভেম্বর। বার বার তাগাদা দেওয়ার পর এখন অনুমোদন দেওয়া হলো। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অনেক বেশি।

4

তিনি আরো বলেন, আমরা যখন তেলের দাম লিটারে ১শ ৭২ টাকা প্রস্তাব করেছি, তখন আন্তর্জাতিক বাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিনের দাম ছিল ১ হাজার ২শ ৮০ ডলার। এখন সে দর এক হাজার ৪শ ৪০ ডলারে উঠেছে। ভোজ্যতেলের ওপর তিন পর্যায়ে ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) রয়েছে। বিশ্ববাজারে দাম বাড়লে সরকারের রাজস্ব আয় বাড়ে।

5

রাজধানী পল্লবী এলাকার বাসিন্দা রাজিয়া সুলতানা বলেন, দ্রব্যমূল্য প্রতিনিয়ত অকল্পনীয়ভাবে বেড়েই চলেছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষেরা সংসার চালাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। যেভাবে তেলের দাম বাড়ছে ভবিষ্যতে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারবে না সাধারণ মানুষ।

এর আগে, ২০২০ সালের শেষে দিকে দেশে বাড়ে ভোজ্যতেলের দাম। ওই বছরের অক্টোবরে পাঁচ লিটারের একটি বোতলের দাম ছিল ৫০৫ থেকে ৫১৫ টাকা, যা এখন ৭৯৫ টাকায় উঠেছে। এ দফার আগে গত অক্টোবরে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বেড়ে ১শ ৬০ টাকা হয়েছিল। নতুন দাম অনুযায়ী, সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের দাম ৩০ টাকা বেড়ে ৭৯৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৩৬ টাকা থেকে ১৪৩ টাকা এবং পাম তেল ১১৮ টাকার বদলে ১৩৩ টাকায় বিক্রি করা হবে।

1

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

3 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

7 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 3 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

4 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

1
5