editor

প্রকাশিত: 6:49 PM, September 15, 2024

বাংলাদেশ-ভারত সিরিজে যেসব রেকর্ডে চোখ থাকবে

বাংলাদেশ-ভারত সিরিজে যেসব রেকর্ডে চোখ থাকবে

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের আসন্ন ভারত সফর। এরপর ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই টেস্টের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। সম্প্রতি পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াটওয়াশ করে দারুণ ছন্দে রয়েছে নাজমুল শান্তর দল। তবে টাইগারদের সামনে এবারের ভারত চ্যালেঞ্জ কেমন হবে, সেটি নিয়েই চলছে নানা পর্যালোচনা। এদিকে এই সিরিজে দুই দল তাকিয়ে রয়েছে বেশকিছু রেকর্ডের দিকে।

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা পাবার পর এখন পর্যন্ত ভারত ও দক্ষিণ আফ্রিকাকেই হারাতে পারেনি। ফলে এই সিরিজে একটি ম্যাচ জিতলে সেই গেরো কাটবে টাইগারদের। তার সঙ্গে টেস্টে দশ দলের বিপক্ষে জয়ের দেখা পাবা সাকিব-শান্তরা। এদিকে এই সিরিজে ২০০ উইকেটের মাইলফলকের সামনে তাইজুল ইসলাম।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে একমাত্র ২০০ উইকেট আছে অলরাউন্ডার সাকিব আল হাসানের। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফালকের সামনে তাইজুল। ভারত সিরিজে আর মাত্র ৫টি উইকেটে পেলেই এই মাইলফলক স্পর্শ করতে পারবেন বাঁহাতি এই স্পিনার।

এদিকে বাংলাদেশের সব ফরম্যাট মিলিয়ে রানের তালিকায় সবার ওপরে তামিম ইকবাল। ভারতের বিপক্ষে এই টেস্টে সিরিজে আর মাত্র ৯ রান করলে তামিমকে পিছনে ফেলে সর্বোচ্চ রানের মালিক নিজের করে নেওয়ার সামনে মুশফিক। বর্তমানে এই তালিকায় শীর্ষে থাকা তামিমের রান ১৫,১৯২। আর দ্বিতীয়তে থাকা মুশফিকের রান ১৫,১৮৪।

অপরদিকে চতুর্থ বাংলাদেশি হিসেবে ৩০০ উইকেটের ক্লাবে যাওয়ার সামনে রয়েছে মেহেদী হাসান মিরাজ। ভারত সিরিজে সাত উইকেট পেলেই এই রেকর্ড গড়বেন টাইগার এই অলরাউন্ডার। সকিব আল সর্বোচ্চ ৭০৮ উইকেটের মালিক। ৩৮৯ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন মাশরাফি বিন মর্তুজা। ৩২৩ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান।

এছাড়া বাংলাদেশ সিরিজে ৬ উইকেট পেলে ভারতের হয়ে ১৩তম বলার হিসেবে তিন সংস্করণের ক্রিকেটে ৩০০ ক্লাবের দলে না লেখাবেন স্পিনার কুলদীপ যাদব। এদিকে বিরাট কোহলি দ্রুততম ব্যাটার হিসেবে ২৭ হাজার রানের রেকর্ডের সামনে এই সিরিজে। আর মাত্র ৫৮ রান করলেই এই কীর্তি গড়বেন। বার্তমানে ২৬৯৪২ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কিং কোহলি। তিন সংস্করণে সর্বোচ্চ রানসংখ্যায় কোহলির ওপরে আছেন শুধু শচীন টেন্ডুলকার ৩৪৩৫৭ রান নিয়ে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই টেস্ট সিরিজে অনন্য এক রেকর্ডের সামনে ভারত। দেশের ক্রিকেট ইতিহাসে কখনও তাদের জয়ের সংখ্যা হারকে পেছনে ফেলতে পারেনি। বাংলাদেশের বিপক্ষে জিতলে এই পরিসংখ্যানে বদল আনতে পারে। এখন পর্যন্ত ৫৭৯ টেস্ট খেলেছে ভারত। জয় ও পরাজয় বর্তমানে সমানে সমান ১৭৮টি করে। ২২২ ম্যাচ ড্র এবং একটি টাই। বাংলাদেশের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ম্যাচ জিতলে প্রথমবার হারের চেয়ে তাদের জয়ের সংখ্যা বেশি হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,