editor
প্রকাশিত: 9:01 PM, March 13, 2022

মোগলাবাজারে উদ্দীপ্ত তরুণ সংঘের পরিচিতি সভা অনুষ্ঠিত
“চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে” এই স্লোগানকে সামনে রেখে এক ঝাঁক তরুণের উদ্যোগে দক্ষিণ সুরমার মোগলাবাজারে নবগঠিত উদ্দীপ্ত তরুণ সংঘের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চ শনিবার রাতে মোগলাবাজার ইউনিয়ন পরিষদ হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি বদরুল ইসলাম বকুল এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কাশেম আহমদ ও আজীবন সদস্য সাহান আহমদ এর পরিচালনায় পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য আব্দুল ওয়াহিদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ। গঠনতন্ত্র ও সংগঠনের উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জব্বার মিয়া, আজীবন সদস্য নন্দন চন্দ্র পাল, নিরুপম চক্রবর্তী শুভ্র, দুলাল আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ বলেন, সামাজিক সংগঠন মানব সেবায় কাজ করে যাচ্ছে। এ সংগঠনের নেতৃবৃন্দ এলাকার জনসাধারণের মাঝে সেতুবন্ধন তৈরী করবে বলে আমি আশাবাদী। তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের চিন্তা চেতনা ও শ্রমের মাধ্যমে সামাজিক ভাবে অনেক কল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়ন সম্ভব।
অনুষ্ঠানের শুরুতে উদ্দীপ্ত তরুণ সংঘের সকল সদস্যকে পরিচয় পত্র পরিয়ে দেন আগত অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট