editor
প্রকাশিত: 11:56 AM, March 18, 2022

তীরে এসে ডুবল তরী, বাংলাদেশের মেয়েদের হৃদয়বিদারক হার
অনলাইন ডেস্ক
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারানোর বড় সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে জয়ের খুব কাছে গিয়েও হারের স্বাদ পেয়েছে নিগার সুলতানারা। শুক্রবার নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ক্যারিবীয় মেয়েদের দেওয়া ১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে ১৩৬-এ, হেরেছে ৪ রানে।
১৪১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৮৭ রানেই ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
শারমিন আক্তার ১৭, ফারজানা হক ২৩ ও নিগার সুলতানা ২৫ রান করে সাজঘরে ফিরেন। রানের খাতা খুলতে পারেননি শামিমা সুলতানা, রুমানা আহমেদ, রিতু মনি ও ফাহিমা খাতুন। এরপর অষ্টম উইকেটে নাহিদা আক্তাকে নিয়ে ১৩ রানের জুটি গড়েন সালমা খাতুন। তবে দলীয় ১১০ রানে বিদায় নেন ২৩ রান করা সালমা। জয়ের তখন দরকার ৪১ বলে ৩১ রানের। নবম উইকেট জুটিতে ১২ রান যোগ করেন নাহিদা ও জাহানারা আলম। এরপর সাজঘরে ফিরে যান জাহানারা (৮)।
শেষ উইকেটে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ২৭ বলে ১৯ রানের। উইকেটে তখন নাহিদা ও ফারিহা তৃষ্ণা। একাই জুটিটিকে এগিয়ে নিচ্ছেলেন নাহিদা। কিন্তু দলীয় ৫০তম ওভারের তৃতীয় বলে দলীয় ১৩৬ রানের মাথায় স্টেফানি টেইলরের বলে আউট হয়ে যান ফারিহা (০)। ফলে ৪ রানের হৃদয়বিদারক হারের শিকার হয় বাংলাদেশের মেয়েরা। ২৫ রানে অপরাজিত থেকে যান নাহিদা।
এর আগে, টসে জিতে আগে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। বাংলাদেশি মেয়েদের নিয়ন্ত্রিত বোলিয়ে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ১৪০ রান তুলতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় উইকেটরক্ষক-ব্যাটার সেমাইনে ক্যাম্পবেল ৫৩ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন সালমা খাতুন ও নাহিদা আক্তার। দুজনই ১০ ওভারে মাত্র ২৩ রান দেন। এছাড়া একটি করে উইকেট পান জাহানারা আলম, রুমানা আহমেদ ও রিতু মনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,