editor
প্রকাশিত: 9:21 PM, March 27, 2022

পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা গত ২৫ মার্চ শুক্রবার রাতে সিলেট নগরীর অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ সিকান্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিনের পরিচালনায় সাধারণ সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আহমেদুর রহমান মিনু চৌধুরী, রফি আহমদ নোমান, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, আব্দুল মালেক, অরুণ কুমার পাল, মোঃ আলমগীর আলী, আব্দুল ওহাব, সেলিম আহমেদ, জুবেদ আহমেদ, কয়েস আহমেদ, সাহিন আহমেদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে কমরেড সিকান্দর আলী বলেন, সমিতির স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সৎ ও ভাল ব্যবসায়ীদের পৃষ্টপোষকতা করবো এবং তাদের পাশে থাকবো। কিন্তু অসৎ ব্যবসায়ীদের কর্মকান্ডের অংশীদার হবো না। তাদের সঙ্গে আমরা থাকবো না। আমাদের মধ্যে যে ভাতৃত্ব বন্ধন রয়েছে তা বজায় রাখতে হবে।
তিনি আরো বলেন, এখন বাইরে গেলে বুঝা যায় না, দেশে করোনা মহামারি চলছে। নি¤œ শ্রেণীর মানুষ লকডাউন, মাস্কপরা, সামাজিক দূরত্ব কিছুই মানছেন না। এখন আর আমাদের লকডাউনে যাওয়ার সুযোগ নেই। জীবন ও জীবিকা একসাথেই চালিয়ে নিতে হবে। তাই তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
সভায় সংগঠনের বিভিন্ন আয়-ব্যয় প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ হাফিজ উল্লা। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট