admin
প্রকাশিত: 10:22 PM, May 12, 2026
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খানের বিরুদ্ধে সম্প্রতি ‘অনিয়ম ও ঘুষ বাণিজ্যে’র অভিযোগে সংবাদ প্রকাশিত সংবাদের তথ্যের সাথে দ্বিমত পোষণ করেছেন খোদ সেবাগ্রহীতা ও হাসপাতালের সাধারণ রোগীরা। তাদের মতে, সাইফুল মালেক খান অনিয়ম নয়, বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করে যাচ্ছেন।
গত ৯ মে একটি স্থানীয় দৈনিকে প্রকাশিত সংবাদের পর হাসপাতাল এলাকায় অনুসন্ধানে গেলে ভিন্ন চিত্র ফুটে ওঠে। ওসমানী মেডিকেলে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী ও তাদের স্বজনরা জানান, সাইফুল মালেক খান দায়িত্ব পাওয়ার পর থেকে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবার মানোন্নয়নে আমূল পরিবর্তন এসেছে।
চিকিৎসা নিতে আসা এক দিনমজুর বলেন, “মানুষ মানুষের জন্য এই কথাটি সাইফুল সাহেবের ক্ষেত্রে খাটে। তিনি শুধু ডিউটি করেন না, আমাদের মতো গরিব মানুষ যারা ওষুধ কিনতে পারে না, তাদের নিজের পকেট থেকে টাকা দিয়ে সাহায্য করেন। উনার কাছে গিয়ে কেউ খালি হাতে ফেরে না।”
সাইফুল মালেক খানের মানবিক কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে প্রশংসিত হয়েছে আলেম-ওলামাদের প্রতি তার সম্মান। জানা গেছে, কোনো ইমাম বা মুয়াজ্জিন হাসপাতালে চিকিৎসার জন্য এলে তিনি ব্যক্তিগত উদ্যোগে তাদের দ্রুত এবং বিনামূল্যে সেবা প্রাপ্তি নিশ্চিত করেন। বর্তমানে এমন পরোপকারী মানুষ খুঁজে পাওয়া দুষ্কর বলে মন্তব্য করেন স্থানীয়রা।
তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খান বলেন, “আমার বিরুদ্ধে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি সবসময় মানব কল্যাণে এবং হাসপাতালের শৃঙ্খলা ফেরাতে কাজ করছি। আমি সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানাব আপনারা সরাসরি হাসপাতালে এসে তদন্ত করে দেখুন। সত্য মিথ্যার আড়ালে যাতে প্রকৃত সেবা বিঘ্নিত না হয়।”
হাসপাতাল সংশ্লিষ্ট অনেকের মতে, কঠোরভাবে দায়িত্ব পালন করতে গিয়ে স্বার্থান্বেষী মহলের চক্ষুশূল হতে পারেন তিনি। মানবিক আচরণ এবং আন্তরিক সেবার মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে যে জায়গা করে নিয়েছেন, তা কোনো ভিত্তিহীন অভিযোগে ম্লান হওয়ার নয়। ওসমানী মেডিকেলের সেবার মান বজায় রাখতে এবং একজন নিবেদিতপ্রাণ কর্মীর সম্মান রক্ষায় বস্তুনিষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ সচেতন মহল।
6 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
7 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
1 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
5 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
6 স্টাফ রিপোর্টার: 3 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
5 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের