editor
প্রকাশিত: 6:21 PM, May 9, 2022
ডেস্ক রিপোর্টঃ
গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। এবার ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রধান নোয়েল লা গ্রায়েতও পালে হাওয়া দিলেন। গ্রায়েত বলেছেন, জিনেদিন জিদানের প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ হওয়ার সম্ভাবনা বেশি।
সংবাদমাধ্যম লে’কিপকে দেয়া এক সাক্ষাতকারে লা গ্রায়েত বলেন, ‘রিয়াল মাদ্রিদে জিনেদিন জিদান তার যেসব দক্ষতা দেখিয়েছে, সেগুলো আমাদের চিন্তায় কমই আসে। ফ্রান্সের ফুটবলপ্রেমীরা হয়তো তাকে জাতীয় দলের পরবর্র্তী কোচ হিসেবে দেখতে চায়। কিন্তু এটা আমার লক্ষ্য নয়। যদি আমি ও দিদিয়ের (দেশম) ভিন্ন পথের পথিক হই তখন সে (জিদান) বিবেচনায় আসতে পারে। জিদান সম্ভবত পিএসজির কোচ হবে। ফ্রান্স দলের জন্য আপনাকে ফ্রি হতে হবে। তবে বিশ্বকাপের আগমুহূর্তে আমরা দিদিয়েরের ওপরই ভরসা করছি।’
আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। তবে মেসি-নেইমার-এমবাপ্পেরা চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলো থেকেই ছিটকে গেছে ব্যর্থতার জেরে চাকরি খোয়াতে যাচ্ছেন পচেত্তিনো। টটেনহ্যাম কোচ আন্তেনিও কন্তে এরই মধ্যে পিএসজির কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন। তবে পিএসজির মতো তারকাবহুল দলের জন্য উপযুক্ত কোচ হতে পারেন জিদান। রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়নস লীগ জেতানো এ ফরাসি আপাতত কোচিংয়ের বাইরে রয়েছেন।
দিদিয়ের দেশমের অধীনে রাশিয়া থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরেন এমবাপ্পেরা। কাতারে অন্তত সেমিফাইনাল পর্যন্ত যেতে চায় ফ্রান্স। নোয়েল লা গ্রায়েত বলেন, ‘আমাদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। অন্তত শেষ চারে হলেও খেলতে চাই। এই লক্ষ্য পূরণ না হলে কি দেশম কোচ থাকবে না? আমরা তা পরে আলোচনা করবো। সে আমাদের কর্মী। একই সঙ্গে আমার বন্ধুও। তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,