editor
প্রকাশিত: 5:54 PM, June 23, 2022

সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের বন্যার্ত মানুষের জন্য ৫ হাজার প্যাকেট খাবার পাঠিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রতিনিধি দল খাবার প্যাকটে হস্তান্তর করছেন।
সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের বন্যার্ত মানুষের জন্য ৫ হাজার প্যাকেট খাবার পাঠিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
আজ বৃহস্পতিবার দুপুরে একটি ট্রাকযোগে এ খাদ্যসামগ্রী নিয়ে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন রাজশাহী সিটি করপোরেশনের প্রতিনিধি দল। তারা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ইয়াসমিন নাহার রুমার কাছে সিলেটের বানভাসিদের জন্য ২১ শ প্যাকেট খাবার হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. তৌহিদুল হক, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মুমিন, রাজশাহী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন, সিলেট সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য কবিরুল ইসলাম কবির। বন্যার্তদের জন্য খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চিড়া ২ কেজি, চিনি ১ কেজি, মুড়ি আধা কেজি, নাপা এক পাতা, ওরস্যালাইন এক বক্স, বিস্কুট ১টি, মোমবাতি ২টি, ম্যাচ ২টি ও ন্যাপকিন এক ব্যাগ।
এদিকে, সুনামগঞ্জের জন্য রাসিক মেয়র ২৯ শ প্যাকেট খাবারসহ মোট ৫ হাজার প্যাকেট খাবার পাঠিয়েছেন বন্যার্ত মানুষের জন্য। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট