editor

প্রকাশিত: 10:04 PM, June 29, 2023

মাঠের আন্দোলন মাঠেই মোকাবিলায় প্রস্তুত আ. লীগ

মাঠের আন্দোলন মাঠেই মোকাবিলায় প্রস্তুত আ. লীগ

অনলাইন ডেস্ক
সরকারের পদত্যাগ বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মাঠের যে কোনো আন্দোলন মাঠেই মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজনৈতিক কর্মসূচিকে রাজনৈতিকভাবেই মোকাবিলার কথা ভাবছে দলটি। তবে রাজনীতি থেকে সরে অরাজনৈতিক পথে কেউ পা বাড়ালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের কঠোর অবস্থানের কথা বলা হচ্ছে।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতসহ তাদের সহযোগীদের সরকারবিরোধী আন্দোলন আরও জোরালো হতে পারে, এ বিষয় বিবেচনায় নিয়েই অগ্রসর হচ্ছে আওয়ামী লীগ। আন্দোলনের কর্মসূচির পাশাপাশি সরকারকে চাপে ফেলতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে বলে, সেটাও হিসেবে রেখেছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা আন্দোলনে যাওয়ার কথা বলছে বিএনপি। জুলাই মাস থেকেই দলটি ও তাদের সহযোগীরা এই আন্দোলনে যাওয়ার প্রস্তুতির কথা বলছেন। তবে বিএনপির এই আন্দোলনের গতি প্রকৃতি কী হতে পারে, সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারকরা সেদিকে দৃষ্টি রাখছেন। আবার দীর্ঘদিন ধরে বিএনপি আন্দোলনের চেষ্টা করে কোনো সুবিধা করতে পারেনি। এই অল্প সময়ে তারা আন্দোলনে তেমন গতি আনতে পারবে না, এমন মতও রয়েছে ক্ষমতাসীনদের মধ্যে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, তারা তো আন্দোলনেই আছে, সরকার পতনের আন্দোলনে। আন্দোলন বলতে আমরা বুঝি মিছিল, সভা, সমাবেশ, মানবন্ধন ইত্যাদি। এখন তারা যদি মনে করে সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগের পথ বেছে নেবে ২০১৩, ১৪, ১৫ সালের মতো, আমরা সেটা মোকাবিলা করব। দেশে সরকার আছে, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী আছে, তারা শক্ত অবস্থান নিয়ে তাদের দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর যথেষ্ঠ সক্ষমতা আছে। আমরা রাজনৈতিকভাবেও শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করব। তারা যে দাবি করছে, সেটা তো তারা ২০০৯ সাল থেকেই করে আসছে। আমাদের কৌশল আগের মতোই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রগুলো জানায়, রাজনৈতিকভাবে যেসব কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির মাধ্যমে বিএনপি আন্দোলন চালিয়ে গেলে আওয়ামী লীগ বা সরকার তাতে বাধা দেওয়ার চেষ্টা করবে না। রাজনৈতিক উপায়ে যে কোনো কর্মসূচির ব্যাপারে সরকারের আপত্তি থাকবে না। তবে অতীতের মতো কোনো পরিস্থিতি তৈরির চেষ্টা হয় কিনা, মূলত সেদিকেই তীক্ষ্ণ দৃষ্টি রাখছে সরকার সংশ্লিষ্টরা। বিএনপি যেসব দাবি করছে, সেখানে আওয়ামী লীগ কানো ছাড় দেবে না। এই অবস্থায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও সেটা নির্ধারিত সময়ে অনুষ্ঠানের বিষয়ে অনড় অস্থানেই থাকবে আওয়ামী লীগ। তবে এর আগে ২০১৪ সালের নির্বাচন বিএনপি বর্জন করে। সেইসঙ্গে নির্বাচন ঠোকাতে বিএনপি-জামায়াত নির্বাচনের আগে ও পরে যে পরিস্থিতি তৈরি করেছিল, সে বিষয়টিও মাথায় রাখা হয়েছে।

এ বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি আগে নিজেরা ঐক্যবব্ধ হোক, নিজেদের ঘর সামলাক। দেশের মানুষ একটা উৎসবের আমেজে আছে সেখানে বিএনপি আতঙ্ক ছড়াচ্ছে। মানুষ তাদের রাজনৈতিক দল মনে করে না। কারণ রাজনৈতিক দল হিসেবে যে কর্তব্য সেটা বিএনপি পালন করে না। দেশের মানুষ ঐক্যবদ্ধ, এই মুহূর্তে কোনো সংকট তৈরির চেষ্টা হলেও তারা সেটা করতে পারবে না। দেশবিরোধী কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে চাইলে সরকার কঠোরভাবেই তা দমন করবে।

এদিকে বিএনপির আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলায় আগে থেকেই রাজপথে রয়েছে আওয়ামী লীগ। বিএনপির সরকারবিরোধী কর্মসূচির দিন আওয়ামী লীগও ‘শাস্তি সমাবেশ‘ নামে কর্মসূচি দিয়ে যাচ্ছে। দলটির নেতারা বলছেন, রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবিলার পাশাপাশি আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যাতে সন্ত্রাসী পথে যেতে না পারে, সে কারণেই আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে রাখার সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগের এই অবস্থান আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে, এটা আগেই ঘোষণা করা হয়েছে।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের ওই নেতারা বলছেন, আন্দোলনের নামে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরাও প্রতিরোধ গড়ে তুলবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগও মাঠে শক্ত অবস্থান নেবে।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি দীর্ঘদিন ধরেই আন্দোলনের কথা বলছে, সময় নির্দিষ্ট করে দিচ্ছে; এর পরে, ওর পরে, এটা নতুন কিছু না। তারা অপকর্মের কারণে যেভাবে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, সেই জায়গা থেকে তারা নিস্তার পাচ্ছে না। তাই আন্দোলনের নানা কথা বলে আসছে। তাদের আন্দোলন নিয়ে আমাদের ভাবার কিছু নেই। তবে তারা সন্ত্রাস, নৈরাজ্য করার চেষ্টা অতীতেও করেছে, করে যাচ্ছে। কেউ সন্ত্রাস, নৈরাজ্যের পথে হাঁটার চেষ্টা করলে আমরা প্রতিহত করব, এটা আমাদের অঙ্গীকার। আমরা জনগণকে নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় শক্ত অবস্থান নেব।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ