editor
প্রকাশিত: 12:21 PM, July 6, 2023
অনলাইন ডেস্ক
হঠাৎ সংবাদ সম্মেলন ডেকেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে বিসিবি বা দলের মাধ্যমে নয়, একান্ত ব্যক্তিগত উদ্যোগেই এই সংবাদ সম্মেলন আহবান করেছেন জাতীয় দলের এই ড্যাশিং ব্যাটসম্যান। হয়তো জন্মস্থান চট্টগ্রামেই আজকে ক্যারিয়ারের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাবেন তিনি। এদিকে সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করেছেন তামিম। আজ দুপুর ১২টায় চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। সেটা পরিবর্তন করে দুপুর দেড়টায় হোটেল টাওয়ার ইন-এ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
জানা যায়, প্রথম ওয়ানডে শেষে বৃহস্পতিবার বিশ্রামে থাকার কথা খেলোয়াড়দের। এমন দিনেই তামিমের সংবাদ সম্মেলন উত্তেজনা ছড়াচ্ছে। চারপাশে গুঞ্জন ভাসছে প্রেস মিটেই ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়তে চলেছেন তামিম। এমনও হতে পারে ওয়ানডে ক্রিকেট থেকেই সরে দাঁড়াচ্ছেন দেশের এই হার্ডহিটার ব্যাটসম্যান।
জানা যায়, মাসখানেক ধরেই কোমরের চোটে ভুগছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যে কারণে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিও খেলতে পারেননি টাইগার এই ওপেনার।
এরপর শঙ্কা জেগেছিল ওয়ানডে সিরিজে খেলা নিয়েও। নিয়মিত অনুশীলন চালিয়েও শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি তামিম। তবে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে তামিম জানিয়ে দেন শতভাগ ফিট না হলেও প্রথম ওয়ানডে খেলবেন তিনি। শেষমেশ খেলেছেনও। তবে ২১ বলে ১৩ রানের বেশি করতে পারেননি। দলও হার দিয়ে সিরিজ শুরু করেছে।
সাম্প্রতিক সময়ে তামিমের ওপর নাখোশ হেড কোচ হাথুরুসিংহেও। চট্টগ্রামে প্রথম ওয়ানডের আগে নিজের ইনজুরির বিষয়ে তামিম বলেছিলেন, ‘ফিট আছি, তবে শতভাগ না, আমি অবশ্য কালকের জন্য (প্রথম ওয়ানডে) অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়ে ভালো। তবে এটা বলবো না পুরোপুরি শতভাগ (ফিট আছে)। খেলার পর বুঝতে পারবো কি অবস্থা।’তামিমের এমন সিদ্ধান্তে কিছুটা রাগান্বিত হয়ে একটি দৈনিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
3 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
6 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
5 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি