editor

প্রকাশিত: 11:42 AM, July 15, 2023

টিকিট কালোবাজারি ঠেকাতে সতর্ক অবস্থানে বিসিবি

টিকিট কালোবাজারি ঠেকাতে সতর্ক অবস্থানে বিসিবি

স্টাফ রিপোর্টার
টিকিট কালোবাজারি ঠেকাতে বিসিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি বলেছেন, টিকিট বিক্রি হোক আর না হোক, আমরা নিরাপত্তা বলয়ে আমাদের স্বাভাবিক প্রক্রিয়া মেনেই কাজ করছি।

আর কেউ যদি টিকিট কালোবাজারি করে,তাহলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বলেছি তারা কালোবাজারির বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেয়।
শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এই ম্যাচের টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গিয়েছিল বলে জানা গেছে। এমনকি টিকিট কালোবাজারির খবরও ছড়িয়ে পড়ে। এসব নিয়ে সংবাদ সম্মেলকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিউল আলম নাদেল বলেন, ‘ক্রিকেটের প্রতি সিলেটের ক্রীড়ামোদিদের উন্মাদনা একটু বেশি। সিলেটের মাঠে সবসময়ই দর্শক উপস্থিতি বেশি হয়। সেটি ফুটবল হোক বা ক্রিকেট। সিলেট স্টেডিয়ামে আমাদের দর্শক ধারণক্ষমতা প্রায় ২০ হাজার। কিন্তু তারপরও আমরা দুই-আড়াই হাজার টিকিট কম ছাড়ি। আমাদের গ্রিন গ্যালারিতে আমরা লোক রাখি যাতে মানুষের নিরাপত্তাটা যথাযথ থাকে। মানুষ নির্বিঘ্নে খেলাটা উপভোগ করতে পারে। দর্শকদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে আমরা এটি করে থাকি। ‘

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অন্যান্য স্টেডিয়ামের স্থাপনার থেকে সিলেটের এই স্টেডিয়ামের গঠন একটু আলাদা। অনেকেই টিকিট না পেয়ে টিলা বেয়ে আসতে চান। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদেরকেও সজাগ থাকতে হয়। আমরা আমাদের স্টেডিয়ামের বাউন্ডারি দেওয়াল উঁচু করেছি, কাঁটাতারের বেড়া দিয়েছি। তারপরও অনেকে গ্যালারিতে ঢোকার চেষ্টা করেন। ‘

সিলেটের সৌন্দর্য, আবাসন সবকিছু মিলিয়ে এখন যে পর্যায়ে আছে টেষ্ট, টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে যেকোনো লেভেলের খেলা আরও বেশি পাবার আশাবাদ ব্যক্ত করেন বিসিবির পরিচালক নাদেল।

তিনি বলেন, ‘আমরা সাম্প্রতিককালে যেটি দেখেছি এখানে দুইটি মাঠ আছে। দুটো মাঠেই বাংলাদেশ খুব ভালো করছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরও বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আমি মনে করছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,