editor
প্রকাশিত: 7:35 PM, July 19, 2023
অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সকলকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এর আগে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের লোগো উন্মোচন করেন প্রধান অতিথি। লোগো ডিজাইন করেন ইলাস্ট্রেটর শিল্পী অরূপ বাউল। এরপর নবনির্বাচিত মেয়রকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান সিউজা নেতৃবৃন্দ।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব ‘প্রেরণা’ সম্মাননা প্রদান করা হয়। এবারে ‘প্রেরণা’ সম্মাননা পান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধানমন্ত্রীর কার্যালয়) সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) জুলিয়া যেসমিন মিলির সফলতার প্রেরণা তাঁর বড় বোন রেহানা বেগম (বিএ-বিএড)।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় সিলেটসহ প্রায় সারাদেশে নারীরা খুব ভালো কাজ করছেন। জাতীয় পর্যায় থেকে আঞ্চলিক পর্যায় পর্যন্ত, নারীরা এখন ক্যামেরা কাঁধে হাতে কলম নিয়ে ছুটে চলেছেন। তথ্য প্রকাশ করে সরকারকে যেমন সহযোগীতা করছেন তেমনি সাধারণ মানুষকে সচেতন করে তুলছেন।
তিনি বলেন, সিলেটের মেয়েরাও সাংবাদিকতায় যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে তাদের নিয়ে আমি গর্বিত। তারা সিলেটৈর শতবর্ষের সাংবাদিকতার ঐতিহ্যকে সমুন্নত রেখে আরও বহুদূর এগিয়ে যাবেন। এ অঞ্চলের মানুষের কল্যাণে তাদের কলম আরও বেগবান হবে বলেই আমার প্রত্যাশা।তিনি সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব নেতৃবৃন্দকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সংগঠনের সভাপতি সুর্বনা হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিলা ববির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপার জেদান আল মূসা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধানমন্ত্রীর কার্যালয়) সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) জুলিয়া যেসমিন মিলি, বাংলাদেশ ফটো জার্নালিষ্টের এসোসিয়েশন সিলেটের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিশনের সাধারণ সম্পাদক গুলজার আহমদ ও সিউজার উপদেষ্টা সেলিনা চৌধুরী ।
আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার শ্যামল বণিক, নারী উদ্যোক্তা শাহেনা চৌধুরী স্বর্ণা, ব্যবসায়ী ও সমাজকর্মী ফারমিছ আক্তার।
সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৭১ টিভির এসিস্টেন্ট নিউজ এডিটর তনুশ্রী রায়, ভোরের কাগজের ব্যুরো প্রধান ফারুক আহমদ, দি নিউ ন্যাশন পত্রিকার সিলেট ব্যুরো শফিক আহমেদ শফি, টিসিজের সাধারণ সম্পাদক ইকবাল মুন্সি, চ্যানেল টুয়েন্টি ফোরের ব্যুরো প্রধান সজল ছত্রী, নিউজ টুয়েন্টি ফোরের ব্যুরো প্রধান সৈয়দ রাসেল, চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান সাদিকুর রহমান সাকি, ডিবিসি নিউজের সিলেট ব্যুরো প্রত্যুষ তালুকদার, সময় টিভির সিলেট প্রতিনিধি শাহ শরিফ উদ্দিন, বাংলা টিভির ক্যামেরা পার্সন এস আলম আলমগীর, দৈনিক একাত্তরের কথার নিজস্ব প্রতিবেদক মিসবাহ উদ্দিন আহমদ, সিলেট প্রতিদিনের সম্পাদক সাজলু লস্কর, দৈনিক জাগ্রত সিলেটের নিজস্ব প্রতিবেদক তুহিন আহমদ, আই বাংলা টিভির সিইও লতিফুর রহমান উজ্জ্বল, সিলেট ভিউ টুয়েন্টি ফোরের ডট কমের নিজস্ব প্রতিবেদক কামরুল ইসলাম মাহি, সিউজার সহসভাপতি অমিতা সিনহা, সাংগঠনিক সম্পাদক হেনা মম, কোষাধ্যক্ষ বুশরা নূর৷ প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসলিমা খানম বীথি, দপ্তর সম্পাদক- রাফা, কার্য নির্বাহী সদস্য শ্রাবনী তালুকদার প্রমুখ।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে