editor
প্রকাশিত: 4:57 PM, July 28, 2023
অনলাইন ডেস্ক
জিম-আফ্রো টি-টেনে হারতে থাকা মুশফিকের দল এবার টানা তিন জয়ে নিশ্চিত করেছে প্লে-অফ। প্রথম পাঁচ ম্যাচে জোবার্গ বাফেলোর জয় ছিল মাত্র একটি। এরপর টানা তিন জয়ে পায় প্লে-অফের টিকিট।
গতকাল বৃহস্পতিবার রাতে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে জোহানেসবার্গ। হারারে হারিকেনসের বিপক্ষে জিতেছে ৯ উইকেট আর ২২ বল হাতে রেখেই।
এই জয়ে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে জোহানেসবার্গের।
ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল হারারে। তবে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ৮১ রানেই থেমে যায় তাদের ইনিংস। দলের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।
মোহাম্মদ নবি ১৪ বলে ১৯, ডোনোভান ফেরেইরা ১২ বলে ১৫, রেগিস চাকাভা ৫ বলে ১০ আর শেষদিকে ইরফান পাঠান ৬ বলে এক ছক্কায় করেন অপরাজিত ১০ রান।
মোহাম্মদ হাফিজ আর নুর আহমেদ নেন দুটি করে উইকেট। জবাবে শুরুতেই হাফিজকে (৭) হারালেও ৬.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জোহানেসবার্গ।
১৪ বলে ১ চার আর ২ ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন টম ব্যান্টন। উইল স্মিড করেন ১৯ বলে ৪৪। তার এই ঝোড়ো ইনিংসে ছিল ৫টি চার আর দুটি ছক্কার মার। দল সহজেই জিতে যাওয়ায় মুশফিকের আর ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,